Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাবার মরদেহ বাড়িতে রেখে সংঘর্ষে দুই ভাই, দাফন করলেন এলাকাবাসী
    বাংলাদেশ

    বাবার মরদেহ বাড়িতে রেখে সংঘর্ষে দুই ভাই, দাফন করলেন এলাকাবাসী

    নিউজ ডেস্কআগস্ট 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যশোরের কেশবপুরে বাবার মরদেহ বাড়িতে রেখে জমি ও পারিবারিক কবরস্থানের মালিকানা নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন দুই ছেলে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরে পুলিশের হস্তক্ষেপ ও এলাকাবাসীর সহযোগিতায় ৯০ বছর বয়সী আব্দুল খালেক মানের মরদেহ দাফন করা হয়।

    সোমবার (২৪ আগস্ট) যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্যাসগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চার-পাঁচ বছর আগে আব্দুল খালেক মানের বড় ছেলে মাহাবুর রহমান মান বসতবাড়ি ও পারিবারিক কবরস্থানসহ বাবার সব সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করে নেন। পরে তিনি বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নতুন বাড়ি নির্মাণ করে আলাদা বসবাস শুরু করেন।

    এরপর গ্রাম্য মাতব্বরদের মধ্যস্থতায় ছোট ভাই আছাবুর রহমান মান বড় ভাইয়ের কাছ থেকে পুরোনো বসতবাড়ি ও পারিবারিক কবরস্থানের জমি কিনে নেন। পরে সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন তিনি।

    জীবনের শেষ সময়ে অসুস্থ আব্দুল খালেক মান বড় ছেলে মাহাবুর রহমানের আশ্রয়ে ছিলেন। সোমবার সকালে তাঁর মৃত্যু হলে পুরোনো পারিবারিক কবরস্থানে বাবাকে দাফনের জন্য কবর খুঁড়তে যান মাহাবুর। এ সময় ছোট ভাই আছাবুর রহমান কবর খোঁড়ায় বাধা দেন। জমিটি কেনার সূত্রে তিনি কবরস্থানের জায়গার মালিকানা দাবি করেন।

    এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তাঁদের স্বজনরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় পক্ষের লোকজন একে অপরকে মারধর করেন।

    এতে বড় ভাই মাহাবুর রহমান, তাঁর স্ত্রী মমতাজ বেগম ও মেয়ে লিলিমা খাতুন এবং ছোট ভাই আছাবুর রহমান ও তাঁর স্ত্রী হালিমা বেগম আহত হন। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

    সংঘর্ষের কারণে বৃদ্ধ আব্দুল খালেক মানের দাফনও অনিশ্চিত হয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপ এবং এলাকাবাসীর সহযোগিতায় তাঁর মরদেহ দাফন করা হয়।

    কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকসানা খাতুন বলেন, বাবার মরদেহ বাড়িতে রেখে জমি ভাগাভাগি ও কবরস্থানের মালিকানা নিয়ে দুই ভাই সংঘর্ষে জড়িয়েছেন। একপর্যায়ে উভয় পক্ষের কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে এলাকাবাসীর সহযোগিতায় বৃদ্ধের মরদেহ দাফন করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

    আগস্ট 25, 2026
    বাংলাদেশ

    দ্বৈত নাগরিকত্ব বিতর্কে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

    আগস্ট 24, 2026
    বাংলাদেশ

    বেতনের চেয়ে কাজের স্বাধীনতাকে কেন বেশি গুরুত্ব দিচ্ছেন তরুণেরা

    আগস্ট 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.