Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, অক্টো. 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৪৮তম বিসিএসে আরও ১৮৪ জনকে চূড়ান্ত নিয়োগে প্রজ্ঞাপন
    বাংলাদেশ

    ৪৮তম বিসিএসে আরও ১৮৪ জনকে চূড়ান্ত নিয়োগে প্রজ্ঞাপন

    নিউজ ডেস্কUpdated:আগস্ট 25, 2026আগস্ট 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের সরকারি স্বাস্থ্যসেবা খাতে জনবল সংকট কাটাতে আরও একদফা নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ৪৮তম বিশেষ বিসিএসের (বাংলাদেশ সিভিল সার্ভিস) মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে আরও ১৮৪ জন চিকিৎসককে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে এই সম্পূরক গেজেট প্রকাশ করল সরকার।

    নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে ১৬৫ জন সহকারী সার্জন এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী তাঁদের ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

    নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য রয়েছে কয়েকটি শর্ত। তাঁদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। চাকরিতে যোগদানের পর তাঁদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এই শিক্ষানবিশকাল আরও সর্বোচ্চ দুই বছর বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে কর্মদক্ষতা সন্তোষজনক না হলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাঁদের চাকরি থেকে অপসারণ করা যেতে পারে। এ ছাড়া যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা ও সম্পদের বিবরণী জমা দিতে হবে।

    এর আগে ২০২৬ সালের ২২ জানুয়ারি ৪৮তম বিসিএসের (বিশেষ) প্রথম গেজেট প্রকাশ করা হয়। ওই প্রজ্ঞাপনে ৩ হাজার ২৬৩ জন চিকিৎসককে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে ছিলেন ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন সহকারী ডেন্টাল সার্জন। তারা ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চাকরিতে যোগদান করেন। ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর পিএসসি ৪৮তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ করে, যেখানে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়।

    সারাদেশে সরকারি স্বাস্থ্যসেবার মান বাড়াতে ২০২৫ সালে ৩ হাজার চিকিৎসক নিয়োগের উদ্দেশ্যে এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ৪৮তম বিসিএসের মাধ্যমে এ পর্যন্ত মোট ৩ হাজার ৪৪৭ জন চিকিৎসক নিয়োগ পেলেন। স্বাস্থ্য খাতে জনবল সংকট দূর করতে সরকারের এই ধারাবাহিক উদ্যোগকে সময়োপযোগী মনে করছেন সংশ্লিষ্টরা। নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা কর্মক্ষেত্রে যোগ দিলে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ঢাকায় আংশিক মেঘলা আকাশ, নেই বৃষ্টির শঙ্কা

    অক্টোবর 6, 2026
    অর্থনীতি

    নতুন বেতনে সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর মাত্র ৩ আয়ে

    অক্টোবর 6, 2026
    বাংলাদেশ

    ঘুসকাণ্ডের সেই এএসআই ইলিয়াস হোসাইন ক্লোজড

    অক্টোবর 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.