Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, অক্টো. 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’র পর ভারতীয় নাগরিক আটক: বিজিবি
    বাংলাদেশ

    সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’র পর ভারতীয় নাগরিক আটক: বিজিবি

    নিউজ ডেস্কআগস্ট 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সীমান্ত/ ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহত এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

    বিজিবির দাবি, সীমান্ত দিয়ে মাদক ও আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে সন্দেহভাজন একটি চোরাকারবারি দলের সঙ্গে গোলাগুলির সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন।

    বৃহস্পতিবার রাতে বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    আটক ব্যক্তির নাম বলাই দাস। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

    বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, ভারতীয় কয়েকজন চোরাকারবারি কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক ও আগ্নেয়াস্ত্র পাচারের প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।

    কিছু সময় পর সন্দেহভাজন চোরাকারবারিদের একটি দল সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেন।

    বিজিবির দাবি, নির্দেশ উপেক্ষা করে ওই দলের সদস্যরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এরপর আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান।

    একপর্যায়ে সন্দেহভাজন চোরাকারবারিদের অন্য সদস্যরা পালিয়ে গেলেও বলাই দাস গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

    ঘটনার সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।

    এ ঘটনায় জড়িত বলে সন্দেহ করা চোরাকারবারি চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    পরিকল্পিত নগরায়নে প্রতিটি জেলা ও সিটি করপোরেশনে মহাপরিকল্পনা: প্রধানমন্ত্রী

    অক্টোবর 4, 2026
    বাংলাদেশ

    পাঁচ বছর ফিটনেসহীন গাড়ি যাবে স্ক্র্যাপে, অযোগ্য যান সরাতে নতুন নীতিমালা

    অক্টোবর 4, 2026
    বাংলাদেশ

    সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ, দুর্ঘটনায় আহত ৬৭৪ জন

    অক্টোবর 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.