Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, সেপ্টে. 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশের সবখানেই ষড়যন্ত্রকারী আছে: আইজিপি
    বাংলাদেশ

    দেশের সবখানেই ষড়যন্ত্রকারী আছে: আইজিপি

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: ভিডিও থেকে নেওয়া
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শুধু পুলিশ বা সাংবাদিকদের মধ্যে নয়, দেশের সর্বত্রই ‘ষড়যন্ত্রকারী’ রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। এসব ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

    শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন আইজিপি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

    মো. আলী হোসেন ফকির বলেন, পুলিশ যখন কোনো অন্যায়, অবিচার বা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তখন তাদের বিরুদ্ধে নানা ধরনের গুজব ছড়ানো হয় এবং মিথ্যা অপবাদ দেওয়া হয়। তার ভাষায়, এসবকে ‘ইয়েলো সাংবাদিকতা’ বলা যায়।

    সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে তাদেরও অবস্থান নেওয়া উচিত। একই সঙ্গে পুলিশ বাহিনীতেও কিছু খারাপ মানুষ থাকতে পারে বলে স্বীকার করেন তিনি। এ প্রসঙ্গে নিজের আগের একটি বক্তব্যের ব্যাখ্যাও দেন আইজিপি।

    তিনি বলেন, একবার তিনি বলেছিলেন, পুলিশের এক শতাংশ লোকও খারাপ নয়। কিন্তু পরে গণমাধ্যমে এমনভাবে বিষয়টি উপস্থাপন করা হয় যেন তিনি পুলিশকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন।

    আইজিপি বলেন, কয়েকজন ব্যক্তির কর্মকাণ্ডের দায় পুরো পুলিশ বাহিনী কেন নেবে—এমন প্রশ্ন তিনি বিশ্লেষণের মাধ্যমে তুলেছিলেন। তার বক্তব্য, পুলিশে কেউ অপরাধ করলে গণমাধ্যমকে সেই অপরাধের বিষয়টিই তুলে ধরতে হবে। তবে অপবাদ ও গুজব ছড়িয়ে কোনো ব্যক্তির মনোভাব নষ্ট করার চেষ্টা হলে সেখানে ষড়যন্ত্র থাকতে পারে।

    তিনি বলেন, ‘আসুন ষড়যন্ত্রকারীদের আমরা চিহ্নিত করি। আপনাদের ভেতরেও ষড়যন্ত্রকারী আছে, আমাদের ভেতরেও আছে। সারা বাংলাদেশে আছে।’

    ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান পুলিশের মহাপরিদর্শক।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    এক্সপ্রেসওয়েতে টেপ প্যাঁচানো মরদেহ, সঙ্গে থাকা ৫ লাখ টাকা নিয়ে যা জানা গেল

    সেপ্টেম্বর 6, 2026
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি কমায় চাপে বাংলাদেশের রপ্তানি

    সেপ্টেম্বর 5, 2026
    বাংলাদেশ

    ১১৬ কোটি টাকায় সেতু রক্ষণাবেক্ষণে আসছে স্মার্ট প্রযুক্তি

    সেপ্টেম্বর 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.