অটোরিকশা চলাচলে সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পুনর্বিবেচনায় সড়কে চলাচল করতে দেওয়ার দাবি করেছেন রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ বিক্ষোভ করেন। সেইসাথে তারা ৮ দফা দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান করেন।
তাদের দাবিগুলো হলো-
১। থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৪ চূড়ান্ত করে দ্রুত গেজেট প্রকাশ করা।
৩। ব্যাটারিচালিত যানবাহনের কারিগরি ত্রুটি দূর করা এবং দক্ষতা ও নিরাপত্তা বাড়াতে আধুনিকায়ন নিশ্চিত করা।
৪। ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণের অংশগ্রহণে গণঅভ্যুত্থানে আহত বা নিহত সব শ্রমিকের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ।
৫। বিদ্যুৎ চুরি ও অপচয় রোধে সারা দেশে ডেডিকেটেড চার্জিং স্টেশন স্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান।
৬। সেনাবাহিনীর মতো রেশনিং, পেনশন স্কিম এবং সব শ্রমিকের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করা।
৭। প্রতিটি সড়ক-মহাসড়কে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত, স্বল্পগতির ও লোকাল যানবাহনের জন্য সার্ভিস রোড/বাইলেন নির্মাণ করে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা নিরসন করা।
৮। ঢাকাসহ সারা দেশে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক জব্দ বন্ধ করা এবং জব্দ গাড়ি ও ব্যাটারি ফেরত দেওয়া।
অবিলম্বে দাবি মানা না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পরিষদের নেতারা।

