Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, অক্টো. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৩৫ প্রত্যাশীরা দাবি পূরণের লক্ষ্যে জড়ো হচ্ছেন শাহবাগে
    বাংলাদেশ

    ৩৫ প্রত্যাশীরা দাবি পূরণের লক্ষ্যে জড়ো হচ্ছেন শাহবাগে

    এফ. আর. ইমরাননভেম্বর 24, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রোববার দুপুরে, শাহবাগে জড়ো হয়ে সরকারের জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান তারা। এসময় সরকারের জারি করা বয়স ৩২ কে লাল কার্ড দেখাতে দেখা যায় তাদের। তাই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আবারও শাহবাগে জড়ো হয়েছেন ৩৫ প্রত্যাশীরা।

    আন্দোলনে আসা শিক্ষার্থীরা কাগজে ৩২ লিখে আনেন এবং ৩২ এর প্রজ্ঞাপনকে তারা প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখান।

    কর্মসূচিতে আসা একজন ৩৫ দাবিদার বলেন, ৩২ এর যে নাটক মঞ্চস্থ করা হয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি। আমরা চাকরির বয়সসীমা ৩২ চাইনি। চাকরির বয়স ৩৫ না করা পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো।

    আরেক শিক্ষার্থী বলেন, বয়স ৩৫ করার এই আন্দোলন ২০১২ সাল থেকে চলমান। গত ৩০ সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় আমরা যখন বৈঠকে বসি তখন উপদেষ্টাদের কাছে আমরা চাকরির বয়সসীমা ৩৫ এর যৌক্তিকতা তুলে ধরি। কিন্তু পরবর্তী সময়ে এর আশানুরূপ ফল আমরা দেখিনি। তাই আজ আমরা আবার শাহবাগে জড়ো হয়েছি।

    প্রসঙ্গত, সোমবার (১৮ নভেম্বর) সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করে সরকার প্রজ্ঞাপন জারি করে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপাতত বলবৎ অন্য কোনো আইন, বিধিমালা, প্রবিধানমালা, আদেশ, নির্দেশ বা আইনগত দলিলে যাহা কিছুই থাকুক না কেন, এই অধ্যাদেশের বিধানাবলি প্রাধান্য পাইবে। বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতাবহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হইবে ৩২ বছর। স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থায় চাকরির যে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর বা অনূর্ধ্ব ৩২ বছর উল্লেখ রহিয়াছে, সর্বত্র উক্ত বয়সসীমা ৩২ বছর প্রতিস্থাপিত হইবে। এ ছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব স্ব নিয়োগ বিধিমালা বা ক্ষেত্রমতো প্রবিধানমালা বহাল থাকিবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    যানবাহনের কালো ধোঁয়া রোধে ৫০৬ কোটির প্রকল্প, পরামর্শকের পেছনেই ৬০ কোটি টাকা

    অক্টোবর 24, 2026
    বাংলাদেশ

    শ্রীলংকা লড়েছে তার নাগরিকের জন্য, বাংলাদেশ চাইলো ব্যাখ্যা: সৌদিতে মৃত্যুদণ্ডের দুই চেহারা

    অক্টোবর 24, 2026
    স্বাস্থ্য

    স্বাস্থ্য খাতে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার, হাসপাতালে আসছে পাঁচ রোবটিক সার্জারি মেশিন

    অক্টোবর 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.