Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, সেপ্টে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ধানমন্ডি লেকে ভাসছিল সাবেক মার্কেটিং কনসালটেন্টের মরদেহ
    বাংলাদেশ

    ধানমন্ডি লেকে ভাসছিল সাবেক মার্কেটিং কনসালটেন্টের মরদেহ

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে; পরিবারের সদস্যদের ভাষ্য, দীর্ঘদিন ধরে বেকার থাকা ওই ব্যক্তি শারীরিক-মানসিকভাবে ‘বিপর্যস্ত’ ছিলেন।

    মঙ্গলবার সকালে ৫১ বছর বয়সী জাবেদ আহমেদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

    জাবেদ আহমেদ এক সময় মার্কেটিং কনসালটেন্ট ছিলেন। তবে বর্তমানে তাঁর হাতে কোনো কাজ ছিল না। তাঁর বাবার নাম সালাহউদ্দিন আহমেদ। তাঁর স্থায়ী ঠিকানা ঢাকার বনানীর ১৩ নম্বর রোডের ১২২ নম্বর বাসা। তিনি পরিবার নিয়ে থাকতেন বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক আই-এর ১ নম্বর রোডের ৫৬৬/৬৭ নম্বর বাসাটিতে।

    ধানমন্ডি মডেল থানার এসআই এম এম আব্দুল গফুর বলেন, ভোর সাড়ে ৬টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনে লেকের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় সকাল সাড়ে ৭টার দিকে উদ্ধার করা হয়।

    পরে মরদেহের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর স্ত্রী ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন বলে জানিয়েছেন এসআই গফুর।

    পুলিশের এই সদস্য বলেন, “নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি বর্তমানে বেকার ছিলেন এবং আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছিলেন। গত ৪-৫ মাস ধরে শারীরিকভাবেও অসুস্থ ছিলেন এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।”

    জাবেদ আহমেদের বাল্যবন্ধুদের কয়েকজন জানিয়েছেন, তাঁর খবরটি পেয়ে হাসপাতালে ছুটে আসেন।

    তাদের মধ্যে একজন বলেন, জাবেদ কদিন ধরে নিখোঁজ ছিলেন, “বর্তমানে সে কিছুই করত না। সে শারীরিক এবং মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিল, এটা জেনেছিলাম। তবে কেন সে এমন কাজ করল, সেটাও বুঝতে পারছি না।”

    এসআই আব্দুল গফুর বলেন, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে এটি হত্যা, আত্মহত্যা নাকি কোনোভাবে পানিতে পড়ে মৃত্যু হয়েছে, সেটি ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর নিশ্চিত হওয়ার কথা বলেছে পুলিশ।

    “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    র‌্যাব থেকে এসআরবি: নাম বদলালেই কি বদলাবে পুরোনো সমস্যার চিত্র?

    সেপ্টেম্বর 22, 2026
    বাংলাদেশ

    এয়ারবাস বর্তমান সরকারের জন্য ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত

    সেপ্টেম্বর 22, 2026
    স্বাস্থ্য

    হাসপাতালের রোগী আর সরকারি হিসাবে বিশাল ফারাক, প্রশ্নের মুখে ডেঙ্গুর তথ্য

    সেপ্টেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.