আজ শনিবার সকাল ১১ টায় ১১ তম গ্রেডের পদে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। পরীক্ষার মাত্র ১৫ মিনিট আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়।
এরপরই চাকরিপ্রার্থীরা ক্ষুব্ধ হয়ে রাজধানীর শাহবাগ, মতিঝিল, মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন সড়ক অবরোধ করেন। একপর্যায়ে মতিঝিল যুব উন্নয়ন অধিদফতরের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এসময় এডমিট কার্ড পুড়িয়ে বিভিন্ন স্লোগানে প্রতিবাদ করতে দেখা যায়।
এছাড়া পরীক্ষার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সম্ভাব্য প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নের আংশিক মিল পাওয়ার কথা জানিয়েছে অধিদফতর। শনিবার, ১০ ই অক্টোবর সকাল ১১ টায় ২৪২টি পদের বিপরীতে রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। এ পরীক্ষা আবেদন করেছিল প্রায় ৩ লাখের ও বেশি চাকরিপ্রার্থী।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।

