বাংলাদেশ পুলিশের ৭৮ জন পরিদর্শককে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ বিষয়ে তিনটি পৃথক অফিস আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ৬৭ জনকে একটি আদেশে, ১০ জনকে দ্বিতীয় আদেশে এবং একজনকে তৃতীয় আদেশে এএসপি পদে উন্নীত করা হয়েছে।
উপসচিব তৌসিফ আহমেদের সই করা আদেশগুলোতে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদান প্রতিবেদন জমা দিতে হবে।
আদেশে আরও জানানো হয়েছে, পদোন্নতির সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

