Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Dec 11, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হাতিয়ায় সাগরে ডুবোচরে ধাক্কা লেগে ডুবল ট্রলার, নিহত ২
    বাংলাদেশ

    হাতিয়ায় সাগরে ডুবোচরে ধাক্কা লেগে ডুবল ট্রলার, নিহত ২

    ইভান মাহমুদDecember 6, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    হাতিয়ায় সাগরে ডুবোচরে ধাক্কা লেগে ডুবল ট্রলার, নিহত ২
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বৃহস্পতিবার দিবাগত রাত ১২ থেকে ১টার দিকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বঙ্গোপসাগরের ডুবোচরে ধাক্কা লাগার পর স্রোতের তোড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা আরও দুইজন এখনো নিখোঁজ।

    হাতিয়ার উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরদোনা নতুন স্লুইস ঘাট এলাকা থেকে ৩৫ কিলোমিটার দক্ষিনে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটেছে।মৃত জেলেরা হলেন—বুড়িরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিরচর গ্রামের আবুল হাসেম (৫০) এবং একই এলাকার মো. জুয়েল (২৫)। তারা সম্পর্কে মামা-ভাগনে।

    হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘নিহত জেলেদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

    হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন বলেন, ‘নিখোঁজ ছেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে।’

    স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাতে ২৪ জন জেলে নিয়ে স্থানীয় রবিউল মাঝির একটি নৌকা বুড়িরদোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে ও বঙ্গোপসাগরে ‘বেহুন্দী জাল’ দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে বৃহস্পতিবার রাতে ঘাটের উদ্দেশে রওনা হন তারা। রাত ১২-১টার দিকে ট্রলারটি ডুবোচরের সঙ্গে ধাক্কা খেয়ে স্রোতের তোড়ে ডুবে যায়। এ সময় ২০ জন জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

    খবর পেয়ে বুড়িরচর থেকে স্থানীয় জেলেরা নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া ট্রলারটি টেনে তীরে আনেন। সে সময় ট্রলারের কেবিনের ভেতর থেকে আবুল হাসেম ও জুয়েলের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ দেলোয়ার ও ইরানের এখনো খোঁজ পাওয়া যায়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    শরীয়তপুরে বন বিভাগের কার্যালয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ

    December 11, 2025
    বাংলাদেশ

    বিদায়ী দুই উপদেষ্টা: সরকারে থেকে কেমন দায়িত্ব পালন করলেন?

    December 11, 2025
    বাংলাদেশ

    ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

    December 11, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সাউথইস্ট ব্যাংকে ২৫ কোটি টাকা আত্মসাত

    আইন আদালত October 7, 2025

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.