Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ২৩ বছরে দুর্যোগে বাংলাদেশের ক্ষতি ১৩৬১ কোটি ডলার, প্রাণ গেছে সাড়ে ১১ হাজার
    বাংলাদেশ

    ২৩ বছরে দুর্যোগে বাংলাদেশের ক্ষতি ১৩৬১ কোটি ডলার, প্রাণ গেছে সাড়ে ১১ হাজার

    নিউজ ডেস্কনভেম্বর 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৩ বছরে ১৩৪টি বড় দুর্যোগ আঘাত হেনেছে। এসব দুর্যোগে প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৫৬৪ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১২ কোটি ৯৪ লাখ ৪২ হাজার মানুষ। আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ কোটি ৬১ লাখ ৩৮ হাজার মার্কিন ডলার। প্রতি ডলার ১২৩ টাকা ধরে হিসাব করলে দেশীয় মুদ্রায় এই ক্ষতি প্রায় ১ লাখ ৬৭ হাজার কোটি টাকা।

    আজ সোমবার রাজধানীতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয়। ‘শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা: দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইন্স্যুরেন্স’ শীর্ষক এই আয়োজনে দুর্যোগের ক্ষয়ক্ষতির দীর্ঘমেয়াদি চিত্র উপস্থাপন করা হয়।

    কর্মশালার তথ্য অনুযায়ী, এসব দুর্যোগের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ছিল ঘূর্ণিঝড়। অন্যদিকে সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন নদীভাঙন ও নদীর পানি বৃদ্ধিজনিত বন্যায়। সব ধরনের দুর্যোগের মধ্যে আর্থিক ক্ষতিতেও শীর্ষে রয়েছে বন্যা।

    ২৩ বছরে দেশে ৩১টি ঘূর্ণিঝড়ের ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় মারা গেছেন ৫ হাজার ২৯৪ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ কোটি ৭৩ লাখ ২১ হাজার ৩৬ জন। ঘূর্ণিঝড়ে আর্থিক ক্ষতি হয়েছে ৬০৯ কোটি ৮৪ লাখ ৩৯ হাজার ডলার। অর্থাৎ মোট প্রাণহানির প্রায় অর্ধেকই ঘটেছে ঘূর্ণিঝড়ে।

    নদীর পানি বৃদ্ধিজনিত বন্যায় প্রাণ গেছে ২ হাজার ৫৯৩ জনের। এই ধরনের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ কোটি ৫৩ লাখ ৭৯ হাজার ৬০৫ জন, যা সব দুর্যোগের মধ্যে সর্বোচ্চ। এতে আর্থিক ক্ষতি হয়েছে ৪১৫ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ডলার।

    সাধারণ বন্যায় মারা গেছেন ৭১২ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৩১ হাজার ১৫ জন। এ ধরনের বন্যায় আর্থিক ক্ষতি ১৭১ কোটি ৭ লাখ ডলার। আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন ১৭০ জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬৭ লাখ ৩৪ হাজার ১৯৭ জন। এতে ক্ষতির পরিমাণ ৮৪ কোটি ৯৭ লাখ ৫৩ হাজার ডলার।

    সব ধরনের বন্যা মিলিয়ে আর্থিক ক্ষতি প্রায় ৬৭১ কোটি ২৯ লাখ ডলার। এই অঙ্ক ঘূর্ণিঝড়ের ক্ষতির চেয়েও বেশি। অর্থাৎ প্রাণহানিতে ঘূর্ণিঝড় এগিয়ে থাকলেও অর্থনৈতিক ক্ষতিতে বন্যাই দেশের জন্য সবচেয়ে বড় ধাক্কা।

    বজ্রপাতের আটটি ঘটনায় ২০৬ জনের মৃত্যু হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬০ হাজার মানুষ এবং আর্থিক ক্ষতি হয়েছে ৪৯ লাখ ৩৯ হাজার ডলার। সাধারণ ঝড়ের ১৮টি ঘটনায় মারা গেছেন ৫০৫ জন, ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ লাখ ১৪ হাজার ১৭৫ জন। তীব্র আবহাওয়াজনিত তিনটি ঘটনায় প্রাণ গেছে ৬৯ জনের। টর্নেডোর আটটি ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮৩ জন।

    চরম তাপমাত্রার ১৪টি ঘটনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৫৩ জনের। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ লাখ ৭৮ হাজার মানুষ। ভূমিকম্পের পাঁচটি ঘটনায় মারা গেছেন ১৩ জন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩ হাজার ৫০০ জন। তবে আর্থিক ক্ষতি হয়েছে ৭৭ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ডলার। ভূমিধস ও কাদাধসের ছয়টি ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬৫ জন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১৩০ জন।

    যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১-এর দুর্যোগ ঝুঁকি অর্থায়ন অংশের প্রকল্প পরিচালক কামরুল হক মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানটি হয়। অতিথি হিসেবে ছিলেন ইন্সুরেন্স রিপোর্টার্স ফোরামের সভাপতি গোলাম মাওলা ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। সঞ্চালনা করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরামর্শক (জনসংযোগ) সাদিক আরমান।

    পরিসংখ্যান বলছে, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে কতটা ভঙ্গুর। প্রতিটি দুর্যোগ শুধু প্রাণহানি ঘটায় না, কৃষি, অবকাঠামো ও মানুষের জীবিকাকেও দীর্ঘ সময়ের জন্য পিছিয়ে দেয়। বন্যায় সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য দেখায়, নদীপ্রধান এই দেশে বন্যা ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতির গুরুত্ব কতটা বেশি। এ কারণেই দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইন্স্যুরেন্সের মতো ব্যবস্থা নিয়ে আলোচনা এখন প্রাসঙ্গিক। এ ধরনের বীমায় নির্দিষ্ট মাত্রার দুর্যোগ ঘটলে আগে থেকে ঠিক করা শর্ত অনুযায়ী দ্রুত অর্থ পাওয়া যায়। ফলে ক্ষতিগ্রস্ত মানুষ ও প্রতিষ্ঠান দ্রুত ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আসতে পারে এ সপ্তাহেই

    নভেম্বর 16, 2026
    বাংলাদেশ

    শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলা, মাঠে ফিরবে শিক্ষার্থীরা

    নভেম্বর 16, 2026
    বাংলাদেশ

    হাজার কোটির অভ্যন্তরীণ নিরাপত্তার পরিকল্পনা: পুলিশ থেকে বিজিবি, সবখানে প্রযুক্তির ছোঁয়া

    নভেম্বর 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.