Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের দায় প্রমাণিত, আইসিজের রায়ে স্বস্তি বাংলাদেশের
    বাংলাদেশ

    রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের দায় প্রমাণিত, আইসিজের রায়ে স্বস্তি বাংলাদেশের

    নিউজ ডেস্কনভেম্বর 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০১৭ সালের সামরিক অভিযানে রোহিঙ্গা নিধনের ঘটনায় মিয়ানমারকে ‘গণহত্যার অভিপ্রায়ের’ দায়ে দোষী সাব্যস্ত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ওই অভিযানে ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে করা মামলার রায়ে আদালত দেশটিকে আন্তর্জাতিক সনদের একাধিক বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ী করেছে। রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একে রোহিঙ্গাদের ন্যায়বিচারের পথে দীর্ঘ প্রতীক্ষিত মাইলফলক বলা হয়েছে।

    গণহত্যা অপরাধ প্রতিরোধ ও দণ্ডবিধান সনদের প্রয়োগ নিয়ে করা এই মামলা গাম্বিয়া বনাম মিয়ানমার নামে পরিচিত। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত করা হলো। ফলে রায়টি শুধু রোহিঙ্গা সংকটের জন্য নয়, আন্তর্জাতিক আইনের পরিসরেও গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে।

    আদালত জানিয়েছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সক্রিয় ব্যক্তিদের মাধ্যমে গণহত্যা সংঘটনের ঘটনা ঘটেছে। এসব ঘটনা প্রতিরোধে দেশটি ব্যর্থ হয়েছে। গণহত্যা ও সনদে উল্লিখিত অন্যান্য অপরাধের শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রেও তারা দায়িত্ব পালন করেনি। সনদ কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের বাধ্যবাধকতাও তারা লঙ্ঘন করেছে।

    সনদ লঙ্ঘনের দায়ে মিয়ানমারকে একাধিক নির্দেশ দিয়েছে আদালত। এর মধ্যে আছে আইন প্রণয়নের মাধ্যমে সনদের অধীন বাধ্যবাধকতাগুলো পুরোপুরি কার্যকর করা এবং চলমান সব লঙ্ঘন বন্ধ করা। সনদের পরিপন্থী কাজে জড়িত সন্দেহে যাঁরা অভিযুক্ত, তাঁদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর তদন্ত শুরু করতে হবে। এরপর তাঁদের বিচার ও শাস্তি নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

    ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে বিষয়ে নিশ্চয়তা দিতে এবং তা প্রতিরোধ করতেও বলা হয়েছে মিয়ানমারকে। পাশাপাশি দেশটির অন্যায় কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনমূলক ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে রয়েছে তাঁদের নিজ আবাসস্থলে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনের সুযোগ তৈরি করা।

    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই রায় রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার পথে এক দীর্ঘ প্রতীক্ষিত মাইলফলক। আদালতের চূড়ান্ত এই রায় মিয়ানমারের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক। অর্থাৎ রায় পুরোপুরি মেনে চলা এবং আদেশগুলো বাস্তবায়ন করা দেশটির আইনি দায়িত্ব।

    মামলাটি এগিয়ে নিতে দীর্ঘ সাত বছর ধরে ভূমিকা রাখায় গাম্বিয়ার প্রশংসা করেছে বাংলাদেশ। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন নিয়ে দেশটি মামলা পরিচালনা করেছে। একই সঙ্গে ১১টি সদস্য রাষ্ট্রের হস্তক্ষেপের জন্যও কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা। রাষ্ট্রগুলো হলো কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ড।

    রায়ের বাধ্যবাধকতাগুলো দ্রুত ও কার্যকরভাবে পালনের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কেও এগিয়ে আসতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে জোর দিয়ে বলা হয়েছে, মিয়ানমারে নিজ ভূমিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান। বাংলাদেশের মতে, এই রায় নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে।

    বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশংসাও করা হয়েছে বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত রাখার এবং তা আরও বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য দীর্ঘদিনের বড় মানবিক ও অর্থনৈতিক চাপ হয়ে আছে। সে কারণে আইসিজের এই রায়কে ঢাকা কেবল আইনি জয় হিসেবে দেখছে না, প্রত্যাবাসনের পথ খুলে দেওয়ার সম্ভাব্য সূত্র হিসেবেও দেখছে। তবে রায় বাস্তবায়নের জন্য আদালতের নিজস্ব কোনো বাহিনী নেই। ফলে মিয়ানমার কতটা মানবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় কতটা চাপ তৈরি করতে পারবে, তার ওপরই নির্ভর করবে রায়ের বাস্তব প্রভাব।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    কর ও জ্বালানিতে ব্যাপক সংস্কার হলেই ২০৩৫ নাগাদ ৫.৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির আশা বিশ্বব্যাংকের

    নভেম্বর 20, 2026
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন তারেক রহমানের, ৬২ বছরে পদার্পণ

    নভেম্বর 20, 2026
    আইন আদালত

    স্ত্রীর নামে ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ, মতিউর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

    নভেম্বর 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.