Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, নভে. 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » খাটের সঙ্গে দুই হাত বেঁধে স্ত্রীর হাতের কবজি কেটে ফেললেন স্বামী
    বাংলাদেশ

    খাটের সঙ্গে দুই হাত বেঁধে স্ত্রীর হাতের কবজি কেটে ফেললেন স্বামী

    নিউজ ডেস্কনভেম্বর 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গুরুতর অবস্থায় আহত তিথির হাসপাতালের ছবি। ছবি-সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যশোর শহরে মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে তিথি (৩০) নামে এক গৃহবধূর বাঁ হাতের কবজি ধারালো দা দিয়ে কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে তার স্বামী বিল্লাল হোসেনের (৪০) বিরুদ্ধে। গুরুতর আহত তিথিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের চাঁচড়া ডালমিল এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, নড়াইলের মিরাপাড়া এলাকার মৃত পাঞ্জমিনার ছেলে বিল্লাল স্ত্রীকে নিয়ে ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। ঘটনার রাতে তিথি মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। এ নিয়ে স্বামীর সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়।

    একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিল্লাল তিথির দুই হাত দড়ি দিয়ে খাটের সঙ্গে বেঁধে ফেলেন এবং ধারালো দা দিয়ে বাঁ হাতের কবজিতে কোপ দেন। এতে কবজি হাত থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।

    ঘটনার পর রাত সাড়ে ১২টার কিছু আগে, আনুমানিক ১২টা ১০ মিনিটে বিল্লাল নিজেই রক্তাক্ত স্ত্রীকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজীব রয় চৌধুরী জানান, আঘাত গুরুতর ও শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করা হয়। পরে বিল্লাল ও তার মা অ্যাম্বুলেন্সে তিথিকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

    হাসপাতালের কর্তব্যরত পুলিশ সদস্য এএসআই শাহ আলম জানান, প্রথমে ঘটনার বিস্তারিত জানা যায়নি। পরে খোঁজ নিয়ে জানা গেছে, স্বামী স্ত্রীর হাতের কবজি কেটে দিয়েছেন। তিনি বলেন, গৃহবধূর পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত, অভিযুক্ত গ্রেফতার

    নভেম্বর 23, 2026
    বাংলাদেশ

    মালিকপক্ষের মজুরি প্রস্তাব শ্রমিকদের দাবির ‘ধারেকাছেও নেই’: শ্রমিকপক্ষের প্রতিনিধি

    নভেম্বর 23, 2026
    ধর্ম

    হজে যেতে টিকার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.