Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাটারিচালিত রিকশার ৯৫ শতাংশের বেশি চালকের লাইসেন্স নেই
    বাংলাদেশ

    ব্যাটারিচালিত রিকশার ৯৫ শতাংশের বেশি চালকের লাইসেন্স নেই

    নিউজ ডেস্কনভেম্বর 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা ও বরিশালে ব্যাটারিচালিত রিকশার ৯৫ শতাংশের বেশি চালক কোনো ধরনের লাইসেন্স বা অনুমতিপত্র ছাড়াই রিকশা চালাচ্ছেন। এসব চালকের বড় একটি অংশ ভাড়ায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দৈনিক আয়ের উল্লেখযোগ্য অংশ রিকশার ভাড়া পরিশোধে ব্যয় হওয়ায় আর্থিক নিরাপত্তাহীনতায় রয়েছেন তাঁদের অনেকেই। পাশাপাশি সড়ক দুর্ঘটনা, অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবহার এবং ব্যাটারি থেকে সৃষ্ট পরিবেশগত ঝুঁকির বিষয়টিও উঠে এসেছে এক গবেষণায়।

    বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) যৌথ গবেষণায় এসব তথ্য পাওয়া গেছে।

    মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশা: নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর যাতায়াতের পথে’ শীর্ষক নীতিসংলাপে গবেষণার ফলাফল তুলে ধরা হয়।

    চলতি বছরের জুন থেকে জুলাই পর্যন্ত ঢাকা ও বরিশালে ৪৫০টি ব্যাটারিচালিত রিকশাকে অন্তর্ভুক্ত করে গবেষণাটি পরিচালনা করা হয়। এতে চালকদের আর্থিক অবস্থা, জীবিকার নিরাপত্তা, দুর্ঘটনার অভিজ্ঞতা এবং রিকশা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে এসেছে।

    গবেষণার তথ্য অনুযায়ী, জরিপে অংশ নেওয়া চালকদের ৭৮ দশমিক ২ শতাংশ ভাড়ায় রিকশা চালান। তাঁদের আয়ের গড়ে ৩৮ দশমিক ৬ শতাংশই ব্যয় হয় রিকশার ভাড়া পরিশোধে। ফলে উপার্জনের একটি বড় অংশ চলে যায় রিকশা পরিচালনার খরচ মেটাতে।

    চালকদের আর্থিক নিরাপত্তার চিত্রও উঠে এসেছে গবেষণায়। এতে দেখা গেছে, কোনো কারণে উপার্জন বন্ধ হয়ে গেলে ৬২ দশমিক ৯ শতাংশ চালক এক সপ্তাহও পরিবারের ভরণপোষণ চালাতে পারবেন না। জীবিকা নির্বাহের জন্য নিয়মিত আয়ের ওপর তাঁদের নির্ভরশীলতা কতটা বেশি, এই পরিসংখ্যান তা তুলে ধরেছে।

    সড়ক দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে ব্যাটারিচালিত রিকশাচালকদের মধ্যে। গবেষণায় অংশ নেওয়া চালকদের ২৬ দশমিক ৭ শতাংশ জরিপের আগের এক মাসে অন্তত একটি সড়ক দুর্ঘটনায় জড়িয়েছিলেন।

    গবেষণায় ব্যাটারিচালিত রিকশা পরিচালনার ক্ষেত্রে গ্যারেজকেন্দ্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। রিকশা ভাড়া নেওয়া, ব্যাটারি চার্জ দেওয়া, ব্যাটারি পরিবর্তন, মেরামত এবং ঋণ গ্রহণের জন্য চালকদের গ্যারেজের ওপর নির্ভর করতে হয়। এমনকি দুর্ঘটনা কিংবা জরিমানার মুখোমুখি হলেও অনেক ক্ষেত্রে গ্যারেজ থেকে সহায়তা পান তাঁরা।

    তবে এই গ্যারেজকেন্দ্রিক ব্যবস্থার সঙ্গে কিছু সমস্যাও জড়িয়ে রয়েছে। বিশেষ করে অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবহার এবং জনসাধারণের ব্যবহারের জন্য নির্ধারিত স্থানে গ্যারেজ পরিচালনার বিষয়টি গবেষণায় উঠে এসেছে।

    এ ছাড়া প্রচলিত সিসা-অম্লভিত্তিক ব্যাটারির অনানুষ্ঠানিক উৎপাদন ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

    গবেষণার ফলাফল উপস্থাপন উপলক্ষে আয়োজিত নীতিসংলাপে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    গবেষণার সামগ্রিক চিত্র বলছে, ব্যাটারিচালিত রিকশা অনেক মানুষের জীবিকার উৎস হলেও এর পরিচালনব্যবস্থায় নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও পরিবেশগত ব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। নগর যাতায়াতকে নিরাপদ ও টেকসই করার পাশাপাশি এই পেশার সঙ্গে যুক্ত মানুষের জীবিকার বিষয়টিও সামনে এনেছে গবেষণাটি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বরিশালের একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি!

    নভেম্বর 24, 2026
    আইন আদালত

    ১৮ বছর পর মায়ের কাছে ফিরছেন বাদল ফরাজী, চার সপ্তাহের প্যারোলে মুক্তি

    নভেম্বর 24, 2026
    বাংলাদেশ

    চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ

    নভেম্বর 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.