Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু
    বাংলাদেশ

    স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু

    নিউজ ডেস্কনভেম্বর 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক-

    ভালোবাসা শুধু মুখের কথা নয়, প্রয়োজনে প্রিয় মানুষের জীবন বাঁচাতে নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়ার নামই ভালোবাসা। সেই ভালোবাসা ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল।

    কিডনি রোগে আক্রান্ত স্বামীকে নতুন জীবন দিতে নিজের একটি কিডনি দান করেছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের দিল্লির একটি হাসপাতালে শুরু হয়েছে এই শিক্ষক দম্পতির কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার। মন্দিরা রানী পালের স্বামী সুদাম পাল গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক এবং উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত স্বামীকে সুস্থ করে তুলতে স্ত্রী মন্দিরা রানী নিজের একটি কিডনি দানের সাহসী সিদ্ধান্ত গ্রহন করেন।

    শিক্ষক সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানান, ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুদাম ও মন্দিরা দম্পতি। তাদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। ২০১৯ সালে সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই পরিবারটির সুখের সংসারে নেমে আসে অনিশ্চয়তা ও দুশ্চিন্তার ছায়া।

    দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসা করানোর পর চিকিৎসকেরা সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু বিভিন্ন জায়গায় চেষ্টা করেও উপযুক্ত কিডনি দাতা পাওয়া যাচ্ছিল না। অবশেষে স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নেন স্ত্রী মন্দিরা রানী পাল। স্বামীর প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি বলেছিলেন, ‘আমার স্বামী যদি পৃথিবীতে বেঁচে না থাকেন, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ!’

    বর্তমানে ভারতে অবস্থানরত প্রধান শিক্ষক মন্দিরা রানীর ভাই ও সুদাম পালের শ্যালক সবুজ কুমার পাল জানান, আদালত, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার পর গত ২৯ সেপ্টেম্বর থেকে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসার পরবর্তী কার্যক্রম শুরু হয়।

    হাসপাতালের ডিপার্টমেন্ট অব ইউরোলজি, কিডনি ট্রান্সপ্লান্টেশন, রোবোটিক অ্যান্ড ইউরো-অনকোলজির চেয়ারম্যান অধ্যাপক ডা. অনন্ত কুমারের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে চিকিৎসা ও প্রয়োজনীয় ফলোআপ চলে। সব প্রস্তুতি শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের স্থানীয় সময় সকাল সাড়ে আটটা থেকে হাসপাতালটিতে মন্দিরা রানী ও সুদাম পালের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ত্রোপচার চলছিল।

    অপরদিকে স্বামীর জীবন বাঁচাতে স্ত্রীর কিডনি দানের এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গৌরনদীজুড়ে ব্যাপক প্রশংসা ও আবেগের সৃষ্টি হয়। শিক্ষক দম্পতির এমন ভালোবাসা ও আত্মত্যাগকে অনেকেই ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি তাদের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রার্থনা ও শুভকামনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    একটি কিডনি দিয়ে স্বামীকে নতুন জীবন দেওয়ার এই উদ্যোগ যেন আবারও প্রমাণ করল-সত্যিকারের ভালোবাসা শুধু সুখের মুহুর্তে পাশে থাকা নয়, বরং কঠিনতম সময়েও প্রিয় মানুষের জীবন বাঁচাতে নিঃস্বার্থভাবে এগিয়ে আসা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    অনার কিলিং: ভালোবাসার জন্য মেয়ের খুন, রাষ্ট্রের খাতায় শুধু পারিবারিক কলহ

    নভেম্বর 24, 2026
    বাংলাদেশ

    সাপের কামড়ে মৃত্যু কমাতে দেশেই অ্যান্টিভেনম তৈরির পথে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের

    নভেম্বর 24, 2026
    শিক্ষা

    হারানো মার্কশিট তুলতে চবিতে আর লাগবে না পত্রিকায় বিজ্ঞাপন

    নভেম্বর 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.