Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সেতু আছে, পাটাতন নেই, জনভোগান্তির যেন শেষ নেই!
    বাংলাদেশ

    সেতু আছে, পাটাতন নেই, জনভোগান্তির যেন শেষ নেই!

    নিউজ ডেস্কনভেম্বর 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক-

    বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের মিয়ারচর খালের ওপর নির্মিত লোহার সেতুটি প্রায় তিন বছর ধরে ভাঙা অবস্থায় মরণফাঁদে পরিণত হয়ে আছে। পাটাতন ভেঙে খুলে পড়ায় সেতুটির লোহার কাঠামো ও রডের ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থী, নারী,অসুস্থ রোগী ও বয়োজ্যেষ্ঠরা।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ইউনিয়ন পরিষদের অর্থায়নে মিয়ারচর খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। খালের পানির স্রোতে ভাঙন সৃষ্টি হওয়ায় কয়েক বছর আগে সেতুর খুঁটি দেবে যায়। এতে পাটাতনে ফাটল ধরে এবং একপর্যায়ে কংক্রিটের অংশ খুলে পড়তে শুরু করে।

    মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী মিয়ারচর গ্রামের এই খালটি আড়িয়াল খাঁ নদ থেকে এসেছে। সেতুটি দিয়ে প্রতিদিন নাজিরপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ, মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়, মিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিয়ারচর দাখিল মাদ্রাসা ও নুরানি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা যাতায়াত করে। পাটাতন না থাকায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীরা।

    স্থানীয় বাসিন্দা রাসেল মুক্তাদির বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। পাটাতন খুলে যাওয়ায় লোহার কাঠামোর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। দ্রুত নতুন সেতু নির্মাণের পাশাপাশি আপাতত অস্থায়ী পারাপারের ব্যবস্থা করা প্রয়োজন।

    মিয়ারচর গ্রামের আলী আশ্রাফ ব্যাপারী বলেন, নির্মাণের কয়েক বছরের মধ্যেই সেতুর খুঁটি দেবে যায়। পরে কংক্রিটের পাটাতনও খসে পড়তে শুরু করে। নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়ে সেতুটি ভাঙা হলেও কাজ আর এগোয়নি। বর্তমানে শুধু লোহার কাঠামো অবশিষ্ট রয়েছে। সেটির ওপর দিয়েই মানুষ চলাচল করছে।

    নাজিরপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. মুসা সিকদার বলেন, সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় এলাকার মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সংস্কার বা নতুন সেতু নির্মাণ করা হলে মানুষের ভোগান্তি কমবে।

    নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান বলেন, সেতুটি উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও বরাদ্দের অভাবে কাজ করা সম্ভব হয়নি।

    নাজিরপুর ইউনিয়নের প্রশাসক ও মুলাদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, নথি অনুযায়ী, ২০১৯ সালে ইউনিয়ন পরিষদের অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছিল। খালের স্রোতে কয়েক বছর আগে খুঁটি দেবে যাওয়ায় পাটাতন ক্ষতিগ্রস্ত হয়। পরে সেতুটি ভেঙে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শেষ করা হবে।

    এ প্রসঙ্গে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার বলেন, শিগগির সেতুটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বাজারে ছাড়ার অভিযোগ: নবজাতকের জীবনের দায় নেবে কে?

    নভেম্বর 25, 2026
    বাংলাদেশ

    খাদ্যে ভেজাল রুখতে প্রয়োজনে মৃত্যুদণ্ডের কথা বললেন মন্ত্রী

    নভেম্বর 25, 2026
    ধর্ম

    হজযাত্রীরা সাবধান, চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর

    নভেম্বর 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.