Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুলাই 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আজ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা
    বাংলাদেশ

    আজ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা

    হাসিব উজ জামানফেব্রুয়ারি 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অমর একুশে বইমেলা ২০২৫ শেষ হচ্ছে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। এ বছর মেলার সময়সীমা আর বাড়ানো হচ্ছে না বলে নিশ্চিত করেছেন বইমেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. সরকার আমিন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি জানান, রোজাসহ বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় বিবেচনায় রেখে নির্ধারিত সময়েই মেলা শেষ করা হবে।

    শুক্রবার, ফেব্রুয়ারির শেষ দিন হওয়ায় সেদিনই পর্দা নামবে বাঙালির প্রাণের এই মেলার। ছুটির দিন হওয়ায় এদিন মেলা শুরু হয়েছে সকাল ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

    এবারের বইমেলার আয়োজন নিয়ে ড. সরকার আমিন বলেন, “এবারের মেলা আয়োজন করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে সব বাধা পেরিয়ে সফলভাবে বইমেলা আয়োজন করা সম্ভব হয়েছে, এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”

    তিনি আরও বলেন, “বইমেলা শুধু বই বিক্রির স্থান নয়। এটি লেখক-পাঠকের মেলবন্ধনের জায়গা, একটি সাংস্কৃতিক আয়োজন। তাই একে শুধু বইমেলা না বলে আমরা বলি ‘মিলনমেলা’। সেই বিবেচনায় এবারের মেলা সফল বলা যায়।”

    বাংলা একাডেমির নিজস্ব ব্যবস্থাপনায় ভবিষ্যতে বইমেলা আয়োজনের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে ড. সরকার আমিন জানান, “বাংলা একাডেমি এককভাবে বইমেলা আয়োজন করতে পারে এবং অতীতেও করেছে। তবে এবছর সময় স্বল্পতার কারণে ইভেন্ট ম্যানেজমেন্টের ওপর নির্ভর করতে হয়েছে। ভবিষ্যতে নিজস্ব ব্যবস্থাপনায় মেলা আয়োজনের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।”

    গত ১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে অমর একুশে বইমেলা ২০২৫ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

    মাসব্যাপী এই মেলায় লেখক-পাঠকের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। শেষ দিনেও মেলায় ভিড় জমবে বলে আশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বন্যায় বিধ্বস্ত ২১৩ কিলোমিটার সড়ক, মেরামতে লাগবে ৩৭৮ কোটি টাকা

    জুলাই 27, 2026
    বাংলাদেশ

    নতুন পে-স্কেল নিয়ে চাপের মুখে সরকার

    জুলাই 27, 2026
    বাংলাদেশ

    তিন সপ্তাহ পর শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

    জুলাই 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.