Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশ প্রসঙ্গে ভারত-যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা
    বাংলাদেশ

    বাংলাদেশ প্রসঙ্গে ভারত-যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা

    এফ. আর. ইমরানমার্চ 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সরকারি সফরে যুক্তরাজ্যে গিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও বাংলাদেশ ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জয়শঙ্কর।

    ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বৃহস্পতিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, বৈঠকে বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটসহ পশ্চিম এশিয়া এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর বিষয়ে মতবিনিময় হয়েছে।

    তবে বাংলাদেশ প্রসঙ্গে নির্দিষ্ট কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি জয়শঙ্কর। তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লেখেন, আমরা ইউক্রেন ইস্যু, পশ্চিম এশিয়া, বাংলাদেশ ও কমনওয়েলথসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেছি। অস্থির বিশ্বে ভারত ও যুক্তরাজ্য স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে অবদান রাখছে।

    প্রসঙ্গত, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যে শেখ হাসিনা গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত হন এবং পরে ভারতে আশ্রয় নেন। এরপর তার সরকারের বিভিন্ন দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে।

    বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) বিগত সরকার প্রধানের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে। এর মধ্যে তার ভাগ্নি ও ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের নামও উঠে এসেছে। আর্থিক অনিয়মের অভিযোগে তিনি ব্রিটেনের দুর্নীতিবিরোধী মন্ত্রীর পদ থেকে গত জানুয়ারিতে পদত্যাগ করতে বাধ্য হন।

    এ পরিস্থিতিতে যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টি তার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    বাংলাদেশ

    গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে ঢাকায় ভারতীয় দল, পানিবণ্টন চুক্তি নিয়ে নীরব দিল্লি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.