Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, আগস্ট 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এখনো সময় আছে-নারী সমাজের পাশে দাঁড়ান: ফওজিয়া মোসলেম
    বাংলাদেশ

    এখনো সময় আছে-নারী সমাজের পাশে দাঁড়ান: ফওজিয়া মোসলেম

    এফ. আর. ইমরানমার্চ 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আজ শনিবার সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের প্রতিবাদে সমাবেশ ও র‍্যালি হয়। ছবি: প্রথম আলো
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার সামাজিক প্রতিরোধ কমিটির আয়োজনে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা নারীর নিরাপত্তা ও সমানাধিকারের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

    সমাবেশে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, ‘নারীসমাজ একটি কঠিন সময় পার করছে। অথচ যাঁরা একসময় বিভিন্ন আন্দোলনের ফসল হিসেবে উপদেষ্টা পদে রয়েছেন- তাঁদের নীরবতা আমাদের ব্যথিত করছে। আমরা তাঁদের প্রতি ধিক্কার জানাই এবং আহ্বান জানাই, এখনো সময় আছে—নারী সমাজের পাশে দাঁড়ান।’

    তিনি আরও বলেন, ‘সমসুযোগ তৈরি করে নিতে হবে। দুঃসময়কে ভয় পাওয়া যাবে না। বরং তা অতিক্রম করে এগিয়ে যেতে হবে। বাঙালি কখনো ধর্ষণ, খুন কিংবা নিপীড়নের কাছে মাথা নত করবে না।’

    নারী নির্যাতনের ঘটনায় বিচারহীনতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ফওজিয়া মোসলেম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে শুধু নারীরাই নয় বরং শাসনক্ষমতায় থাকা ব্যক্তিরাও নিরাপদ থাকবেন না। নৈরাজ্য গ্রাস করে নেবে সবাইকে।’

    মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, ‘নারী নির্যাতনকারীরা কীভাবে প্রশ্রয় পাচ্ছে? কেন সরকার থেকে স্পষ্ট বক্তব্য দেওয়া হচ্ছে না? কেন আশ্বস্ত করা হচ্ছে না? আমরা এমন সমাজ চাই না, এটিকে গ্রহণও করব না।’

    বাংলাদেশ নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমি বলেন, ‘নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে হেনস্তা এবং সাইবার বুলিংয়ের এত সাহস কোথা থেকে আসে? রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু ধর্ষক ও নিপীড়কেরা বারবার পার পেয়ে যাচ্ছে।’

    সমাবেশে ‘নারীর ক্ষমতায়নে চাই সহিংসতামুক্ত জীবন, সম–অধিকার, সমমর্যাদা এবং সম সুযোগ’ শীর্ষক ঘোষণাপত্র পাঠ করেন কর্মজীবী নারী কাজী গুলশান আরা দীপা। তিনি বলেন, ‘নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গণহেনস্তা ও মব সংস্কৃতির বিস্তার নারীদের চলাফেরায় বাধা সৃষ্টি করছে এবং অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে।’

    সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাহিদা পারভীন শিখা, শক্তি ফাউন্ডেশনের উপপরিচালক নিলুফা বেগম, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সমন্বয়কারী ফাল্গুনী ত্রিপুরা প্রমুখ।

    সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে ৬৭টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফর্ম থেকে আয়োজিত এই কর্মসূচিতে সমাবেশের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যালিও অনুষ্ঠিত হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ

    আগস্ট 20, 2026
    সম্পাদকীয়

    পুনর্মূল্যায়ন, রাষ্ট্রীয় ভর্তুকি এবং বাণিজ্যিক কার্যকারিতার দ্বান্দ্বিক রূপরেখা

    আগস্ট 20, 2026
    বাংলাদেশ

    গ্যাস ও কাঁচামালের সংকটে ৭ সার কারখানার ছয়টিই বন্ধ

    আগস্ট 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.