জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ১৩ মার্চ বাংলাদেশে আসবেন। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন। তার সফরের মেয়াদ হবে চার দিন।এ সফরের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) নিয়োজিত থাকবে।
সরকার গুতেরেসকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে। ৬ মার্চ প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ১৩-১৬ মার্চ পর্যন্ত গুতেরেসকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
আইন অনুযায়ী, ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হচ্ছেন বিদেশি রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধান। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনী (এসএসএফ) দায়িত্ব পালন করে।
এটি গুতেরেসের বাংলাদেশে দ্বিতীয় সফর। প্রথমবার তিনি ২০১৮ সালের জুলাই মাসে বাংলাদেশ সফর করেছিলেন।
গুতেরেস কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে দেখা করবেন। তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের নিয়ে ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া তিনি শরণার্থীদের আশ্রয় কেন্দ্রগুলোতে কাজ করা স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
সফরের অন্যান্য কর্মসূচিতে গুতেরেস ঢাকায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহম্মদ ইউনূস, তরুণ নারী ও পুরুষ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।
এ সফর বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

