Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশে অবৈধ ভারতীয় অভিবাসী সংখ্যা ৩৩৯৯
    বাংলাদেশ

    বাংলাদেশে অবৈধ ভারতীয় অভিবাসী সংখ্যা ৩৩৯৯

    এফ. আর. ইমরানমার্চ 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছেন অন্তত ৬ হাজার ৯৭ জন বিদেশি নাগরিক। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয়—৩ হাজার ৩৯৯ জন। এছাড়া চীনের ১ হাজার ৯৯, নেপালের ৩৭৬, পাকিস্তানের ১৪০ এবং ফিলিপাইনের ১৩১ জন নাগরিক রয়েছেন অবৈধভাবে।

    পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্রে জানা গেছে, মাত্র তিন মাস আগেও দেশে অবৈধ বিদেশির সংখ্যা ছিল ৪৯ হাজার ২৬৫ জন। চলমান অভিযানের ফলে ১৮ নভেম্বর ২০২৪ থেকে ৬ মার্চ ২০২৫ পর্যন্ত সময়ে ৪৩ হাজার ১৬৮ জন অবৈধ বিদেশি কমেছে। একই সময়ে অবৈধ অবস্থান ও ভিসা লঙ্ঘনের কারণে আদায় করা হয়েছে প্রায় ৪০ কোটি ২৭ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা।

    বর্তমানে দেশে বৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকের সংখ্যা ৮৩ হাজার ৬৮৬ জন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন ১৬ হাজার ৮৬৬ জন, ভারতীয় ১৪ হাজার ২৭৭, যুক্তরাজ্যের ১০ হাজার ৫৮২, চীনের ৮ হাজার ৬৪ এবং কানাডার ৬ হাজার ৯৩ জন।

    ২০২৩ সালের ডিসেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জনের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা না নিলে বিদেশি নাগরিকদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    এ প্রেক্ষাপটে শুরু হওয়া অভিযানে জানা গেছে, অনেকেই মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়েই দেশে অবস্থান করছেন। কেউ কেউ এক ধরনের ভিসা নিয়ে দেশে এসে পরে ভিসার ধরন পরিবর্তন করলেও, সেই তথ্য ইমিগ্রেশন সিস্টেমে হালনাগাদ হয়নি। আবার কেউ কেউ ইচ্ছাকৃতভাবে ভুল ঠিকানা ব্যবহার করেছেন বা নতুন পাসপোর্ট-ভিসার তথ্য জমা দেননি।

    এসবির তথ্যমতে, অবৈধ বিদেশিদের মধ্যে কেউ কেউ মারা গেছেন, কেউ দেশ ছেড়ে চলে গেছেন। ১৮ নভেম্বর থেকে ৬ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ৩ হাজার ১২৫ জন দেশ ত্যাগ করেছেন এবং ৩০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া ১ হাজার ৮৪৭ জন বিদেশি ভুল ঠিকানা ব্যবহার করেছেন বলে জানা গেছে।

    আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, ভিসার মেয়াদ শেষ হলেও অনেক বিদেশি অপরাধে জড়িয়ে পড়েছেন। এর মধ্যে রয়েছে প্রতারণা, জালিয়াতি, মাদক পাচার, স্বর্ণ চোরাচালান, অবৈধ ভিওআইপি ব্যবসা এবং ক্যাসিনো পরিচালনার মতো অপরাধ। এসব অপরাধের পাশাপাশি অনেকে অবৈধ পথে বিদেশে অর্থ পাচার করছেন বলেও তথ্য রয়েছে।

    পুলিশ সদরদপ্তরের মুখপাত্র এআইজি ইনামুল হক সাগর জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে দেশের অভ্যন্তরে থাকা অবৈধ বিদেশিদের শনাক্তে বিভিন্ন তৎপরতা চালানো হচ্ছে। এ পর্যন্ত এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।

    ভিসার মেয়াদ শেষে আগে দৈনিক জরিমানা নির্ধারিত ছিল ২০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে এটি বাড়িয়ে প্রথম ১৫ দিনের জন্য দৈনিক ১ হাজার, ১৫ দিন পর থেকে ৯০ দিন পর্যন্ত দৈনিক ২ হাজার এবং ৯০ দিনের পরে দৈনিক ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

    ২০২৩ সালের ২৮ মে হাইকোর্ট অবৈধভাবে অবস্থানকারী বিদেশি কর্মীদের প্রকৃত সংখ্যা ও অর্থপাচার চ্যানেল শনাক্ত করতে তদন্তের নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় শুরু হয় তৎপরতা, যা এখনো চলমান।

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাফ জানিয়েছেন, ‘কোনো বিদেশিকে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না।’

    সরকারি সূত্র বলছে, যারা বহু বছর ধরে বিদেশে বসবাসের পর বিদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ফিরেছেন, তাঁরাও অবৈধ হয়ে পড়েছেন, কারণ তারা পুনরায় দেশ ছাড়ছেন না।

    বাংলাদেশে বর্তমানে ৩৩ ধরনের ভিসা দেওয়া হয়। তবে যাত্রী, পর্যটক ও ব্যবসায়িক ভিসায় আগতদের মধ্যেই বেশি অবৈধ অবস্থানের প্রবণতা দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সংস্থাগুলো আরও কঠোর নজরদারি ও তথ্য হালনাগাদের কাজ চালিয়ে যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    এআইয়ের নতুন বিজ্ঞাপনবাজারে বাংলাদেশ, ৪৪ দেশে ছড়াল চ্যাটজিপিটি অ্যাডস

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পরমাণু নীতি নিয়ে নতুন ভাবনায় ইরান

    নভেম্বর 22, 2026
    বাংলাদেশ

    গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে ঢাকায় ভারতীয় দল, পানিবণ্টন চুক্তি নিয়ে নীরব দিল্লি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.