Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নাসার সঙ্গে চুক্তি সইয়ে নভোচারী হওয়ার সুযোগ পেল বাংলাদেশিরা
    বাংলাদেশ

    নাসার সঙ্গে চুক্তি সইয়ে নভোচারী হওয়ার সুযোগ পেল বাংলাদেশিরা

    এফ. আর. ইমরানএপ্রিল 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে চুক্তি সইয়ের মাধ্যমে ৫৪তম দেশ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ। এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের নাগরিকদের জন্য মহাকাশে নভোচারী হিসেবে অংশগ্রহণের দুয়ার খুলে গেল।

    মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

    তিনি বলেন, “আর্টেমিস অ্যাকর্ডস সইয়ের মাধ্যমে বাংলাদেশ মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায় শুরু করল। ভবিষ্যতের প্রজন্ম, যারা মহাকাশে অভিযাত্রী হবে, তাদের প্রস্তুতির প্রথম পদক্ষেপ এটি।”

    বিডা চেয়ারম্যান আরো জানান, এই চুক্তির তাৎপর্য বোঝা যাবে আগামী ২০-২৫ বছরে। তিনি বলেন, “বর্তমান তরুণ প্রজন্ম গ্লোবাল এক্সপেকটেশন নিয়ে বেড়ে উঠছে। বাংলাদেশ থেকে যদি কোনোদিন নভোচারী বের হয়, তবে আজকের এই পদক্ষেপই তার ভিত্তি হবে।”

    অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন নাসার অ্যাক্টিং অ্যাডমিনিস্ট্রেটর জ্যানেট পেট্রো। এছাড়া উপস্থিত ছিলেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন, স্পারসোর চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা।

    প্রেস ব্রিফিংয়ে বিডা চেয়ারম্যান বাংলাদেশের বিনিয়োগ পরিবেশে সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তিনি জানান, ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ইতোমধ্যে বাংলাদেশে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং চলতি বছরের মধ্যেই ১ বিলিয়ন ডলার ফান্ডিং সাপোর্টের পরিকল্পনা রয়েছে তাদের।

    তিনি বলেন, “এনডিবি শুধু সরকার নয়, বেসরকারি খাতেও বিনিয়োগ করতে চায়। তারা একই সুদের হারে ঋণ দেবে, যেটা প্রতিবেশী ভারত পাচ্ছে। এই ঋণ বিশ্বব্যাংকের চেয়ে তুলনামূলক সস্তা এবং একাধিক মুদ্রায় পাওয়া যাবে।”

    চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে মহাকাশ গবেষণায় বাংলাদেশের সক্ষমতা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন অংশগ্রহণকারী বিশিষ্টজনেরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    স্থানীয় নির্বাচনে কালো টাকা ঠেকাতে মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি ইসির

    আগস্ট 10, 2026
    আইন আদালত

    মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল

    আগস্ট 10, 2026
    বাংলাদেশ

    ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে মিলবে রাষ্ট্রীয় সম্মানী ভাতা

    আগস্ট 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.