Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » খালেদা জিয়ার আগমন ঘিরে যানজট এড়াতে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
    বাংলাদেশ

    খালেদা জিয়ার আগমন ঘিরে যানজট এড়াতে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

    সিভি ডেস্কUpdated:মে 6, 2025মে 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শিশু মেলা-আগারগাঁও সড়কে সভা সমাবেশ নিষিদ্ধ!
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন। মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় তার ঢাকায় অবতরণের কথা। তাকে শুভেচ্ছা জানাতে রাজধানীর বিভিন্ন সড়কে নেতাকর্মীদের জড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে গুলশান, বনানী ও বিমানবন্দর এলাকায় যানজটের আশঙ্কা দেখা দিয়েছে।

    এই পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (৫ মে) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর স্বাক্ষরে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    ডিএমপির নির্দেশনা ও বিকল্প পথের পরামর্শ

    ডিএমপি জানিয়েছে, জনসমাগম বেশি হওয়ার আশঙ্কায় গুলশান-বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে যানবাহন চলাচল ব্যাহত হতে পারে। তাই ওই সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

    ডিএমপি বলেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত জনসাধারণ যেন মূল সড়কে না দাঁড়িয়ে ফুটপাতে অবস্থান করেন। নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক দিয়ে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

    বিকল্প রুট হিসেবে কামারপাড়া, ধউর ব্রিজ, পঞ্চবটী, মিরপুর বেড়িবাঁধ ও গাবতলী হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারে উৎসাহিত করা হয়েছে।

    উত্তরা ও মিরপুরের বাসিন্দাদের হাউজ বিল্ডিং, জমজম টাওয়ার, খালপাড়, মেট্রোরেল স্টেশন হয়ে যাতায়াত করতে বলা হয়েছে। গুলশান-বাড্ডা প্রগতি সরণির যাত্রীদের মহাখালী হয়ে বাস টার্মিনালের র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

    মহাখালী থেকে টাঙ্গাইল ও ময়মনসিংহগামী যানবাহনকে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

    বিমানবন্দরমুখী যানবাহনের জন্য কাকলীর পরিবর্তে মহাখালী বা এফডিসি র‍্যাম্প ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

    সেনাবাহিনীর অনুমতি ও রেলওয়ের বিশেষ ব্যবস্থা

    সেনাবাহিনীর সহযোগিতায় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত জিয়া কলোনি, জাহাঙ্গীর গেট, সৈনিক ক্লাব ও স্টাফ রোড দিয়ে হালকা যানবাহন চলাচল করবে।

    এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নির্ধারিত টোল দিয়ে সিএনজি ও মোটরসাইকেল চলাচল করতে পারবে। তবে সর্বোচ্চ গতি ৪০ কিমি। লেন পরিবর্তন বা ওভারস্পিড করলে ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে যাত্রীদের রেলপথ ব্যবহারে উৎসাহিত করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সব আন্তঃনগর ট্রেন টঙ্গী, বিমানবন্দর ও তেজগাঁওয়ে ২ মিনিট করে থামবে। কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত চলবে অতিরিক্ত শাটল ট্রেন।

    বিশেষ অনুরোধ ও সতর্কতা

    ডিএমপি জানিয়েছে কেউ যেন ব্যাগ, লাঠি বা সন্দেহজনক কিছু বহন না করেন। কোনো ব্যক্তি মোটরসাইকেল বা যানবাহন নিয়ে খালেদা জিয়ার গাড়িবহরে যুক্ত হতে পারবেন না। মোটরসাইকেল গুলশান বা বনানী থেকে বিমানবন্দর সড়কে চলাচল করতে পারবে না। তবে সমাগম না থাকলে স্বাভাবিক নিয়মে চলাচল করা যাবে।

    বিদেশগামী ও হজযাত্রীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে। এসএসসি পরীক্ষার্থীদেরও আগেভাগে বাসা ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরা ও মিরপুরবাসীদের জন্য মেট্রোরেল ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ‘মনসুর আলী মেডিকেল কলেজ’- নতুন নাম ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’

    এপ্রিল 22, 2026
    বাংলাদেশ

    অর্থনৈতিক সংস্কারবিদ ফরেস্ট কুকসন আর নেই

    এপ্রিল 22, 2026
    বাংলাদেশ

    ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না: অ্যাটর্নি জেনারেল

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.