Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে ৩ দিনের আল্টিমেটাম
    বাংলাদেশ

    এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে ৩ দিনের আল্টিমেটাম

    এফ. আর. ইমরানমে 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের প্রতি ‘আস্থা সংকট’ দেখিয়ে তার অপসারণের দাবিতে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২৬ মে) এক সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এ দাবি জানায়।

    সংগঠনটি জানিয়েছে, বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে এনবিআরের কর্মীদের মধ্যে ‘চরম আস্থার অভাব’ দেখা দিয়েছে। এই অবস্থায় আগামী ২৯ মের মধ্যে তাকে অপসারণ করতে হবে- এটাই তাদের সুনির্দিষ্ট দাবি।

    এর আগে এনবিআরকে বিভক্ত করে গঠিত নতুন অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মসূচি পালন করলেও এবারই প্রথম সময় বেঁধে অপসারণ দাবি করলো কর্মীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বলেছে, “রাষ্ট্র ও জনগণের স্বার্থে রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষ, অভিজ্ঞ ও পেশাদার কর্মকর্তাকে এনবিআর চেয়ারম্যানের দায়িত্বে আনতে হবে।”

    সংগঠনের নেতারা আরও বলেন, সরকারের গঠিত রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির প্রতিবেদন প্রকাশের দাবি তারা আগেও তুলেছেন এবং আশা করেন, সরকার শিগগিরই সেটি ওয়েবসাইটে প্রকাশ করবে।

    তারা বলেন, এনবিআর পুনর্গঠন বিষয়ে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনের লক্ষ্যে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং আলোচনার মাধ্যমে অংশীজনদের মতামত অন্তর্ভুক্ত করতে হবে।

    প্রসঙ্গত, গত ১২ মে রাতে সরকার ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করে এনবিআরকে দুটি ভাগে বিভক্ত করে। পরদিন থেকেই কর্মকর্তা-কর্মচারীরা এর প্রতিবাদে অবস্থান ও কলমবিরতি শুরু করেন।

    আন্দোলনের মুখে অর্থ মন্ত্রণালয় জানায়, এনবিআর বিলুপ্ত করা হচ্ছে না বরং এটিকে বিশেষায়িত ও স্বাধীন বিভাগের মর্যাদা দেওয়া হবে। ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধিত অধ্যাদেশ আনার আশ্বাসও দিয়েছে মন্ত্রণালয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    ৬ মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা, সমাধান খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.