Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জাতীয় দলের ফুটবলারদের এক ভিন্ন ঈদ উদযাপন
    বাংলাদেশ

    জাতীয় দলের ফুটবলারদের এক ভিন্ন ঈদ উদযাপন

    সিভি ডেস্কজুন 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় দলের ক্যাম্পে থাকা ফুটবলাররা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন রাজধানীতেই। শনিবার (৭ জুন) সকালে ঢাকার পরিবাগ এলাকার একটি মসজিদে ঈদের জামাতে অংশ নেন জাতীয় দলের সদস্যরা।

    বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া সাদা পাঞ্জাবি পরে পুরো দল একসঙ্গে হাজির হন ঈদের নামাজে। ছিলেন দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলামসহ অন্যরাও।

    এবারের ঈদটা দলের নতুন দুই সদস্য হামজা ও ফাহামেদুলের জন্য একেবারেই বিশেষ। জাতীয় দলে ডাক পাওয়ার পর এটি তাদের প্রথম ঈদুল আজহা। দেশের মাটিতে থাকলেও পরিবার ছেড়ে দলীয় দায়িত্বে থাকা এই দুই ফুটবলারের অনুভব ছিল একান্ত ও আবেগময়।

    এর আগেও জাতীয় দলের সদস্যরা একসঙ্গে ঈদ উদযাপন করেছেন। ২০২৩ সালে ভারতের মাটিতে খেলতে গিয়ে ঈদুল আজহা পালন করেছিলেন তারা। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবার তারা নিজ দেশে, অথচ পরিবারের সঙ্গে নয়—দলের সঙ্গেই ঈদ পালন করছেন।

    হামজা চৌধুরীর জন্য দিনটি আরও একটু বিশেষ। ঈদুল ফিতরের সময় তিনি ফিলিস্তিনের পতাকাঙ্কিত একটি ব্রেসলেট পরে নামাজে গিয়েছিলেন, যা দারুণ আলোচিত হয়েছিল। এবার ঈদুল আজহার নামাজে হাজির হন দলের সবাইকে নিয়ে, একাত্মতায়।

    ঈদের সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, টিম হোটেল থেকে একসঙ্গে বেরিয়ে মসজিদের পথে হাঁটছেন খেলোয়াড় ও স্টাফরা। সবার পরনেই ছিল একরঙা সাদা পাঞ্জাবি ও পায়জামা।

    নামাজের পথে হামজাদের ঘিরে ছিল ভক্তদের ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ করছেন শুভেচ্ছা বিনিময়। নামাজ শেষে সেই ভিড় আরও বাড়ে। ভক্তদের উচ্ছ্বাসে ভেসে যান খেলোয়াড়রা।

    ঈদের দিনেও ফুটবলারদের থেমে থাকার সুযোগ নেই। ভুটানের বিপক্ষে ২-০ ব্যবধানে দারুণ জয়ের পর বাংলাদেশ এখন সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত। গতকাল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে দল। আজ বিকেলেও একই সূচি ধরে অনুশীলনে নামার কথা রয়েছে।

    আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। এই ম্যাচ ঘিরেই এখন দলের সব মনোযোগ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

    আগস্ট 3, 2026
    বাংলাদেশ

    ফিরে দেখা সেনাপ্রধানের বার্তা: ‘জনগণের স্বার্থে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে’

    আগস্ট 3, 2026
    বাংলাদেশ

    রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি, সংসদের কাছে এমপিদের তালিকা চেয়েছে ইসি

    আগস্ট 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.