Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আড়াই মাসেই গোলাপি বাসে ২৮ লাখ টাকা লোকসান
    বাংলাদেশ

    আড়াই মাসেই গোলাপি বাসে ২৮ লাখ টাকা লোকসান

    নিউজ ডেস্কনভেম্বর 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link
    নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে চালু করা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ গোলাপি বাসসেবা যাত্রীসংকটে পড়েছে। প্রত্যাশিত যাত্রী না পাওয়ায় চালুর মাত্র আড়াই মাসের মধ্যে এই পরিবহনসেবায় প্রায় ২৮ লাখ টাকা লোকসান হয়েছে।

    গত ১৮ আগস্ট নারীদের জন্য বিশেষ এই বাসসেবা চালু করা হয়। তিনটি শহরে মোট ১৪টি বাস দিয়ে কার্যক্রম শুরু করে বিআরটিসি। এর মধ্যে ঢাকায় চালু করা হয় ১০টি বাস। নারীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের সুযোগ তৈরি করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

    তবে চালুর পর থেকে আশানুরূপ যাত্রী পাচ্ছে না বাসগুলো। সম্প্রতি সন্ধ্যায় দাপ্তরিক কর্মঘণ্টার ব্যস্ত সময়ে মতিঝিল থেকে আব্দুল্লাহপুরগামী একটি বাসে যাত্রার প্রথম আধা ঘণ্টায় মাত্র চার থেকে পাঁচজন যাত্রী দেখা গেছে।

    বিআরটিসির হিসাব অনুযায়ী, গত আড়াই মাসে ১৪টি বাস পরিচালনায় মোট ২৭ লাখ ৮৭ হাজার টাকা লোকসান হয়েছে। যাত্রীভাড়া থেকে পাওয়া আয় থেকে জ্বালানি, সড়ক ব্যবহারের মাশুল, কর্মীদের বেতন ও অন্যান্য পরিচালন ব্যয় বাদ দিয়ে এই হিসাব করা হয়েছে। প্রতি মাসে গড়ে প্রায় ১১ লাখ ৩০ হাজার টাকা লোকসান হচ্ছে।

    বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানিয়েছেন, গোলাপি বাসগুলো থেকে প্রতিদিন ৫০ থেকে ৫১ হাজার টাকা আয় হচ্ছে। বিপরীতে দৈনিক পরিচালন ব্যয় এক লাখ টাকার বেশি।

    এই বিশেষ বাসসেবা নিয়ে পর্যাপ্ত প্রচারণার অভাব রয়েছে বলেও স্বীকার করেছেন তিনি। তবে আগামী মার্চে নারীদের জন্য আরও ৫০টি আধুনিক বিদ্যুৎচালিত বাস বহরে যুক্ত হবে বলে জানিয়েছেন বিআরটিসি চেয়ারম্যান। একই সময়ে সাধারণ যাত্রীদের জন্য আরও ৫০টি বাস আসার কথা রয়েছে।

    পরিবহন বিশেষজ্ঞ কাজী সাইমুন নেওয়াজ মনে করেন, নারীদের জন্য আলাদা বাস পরিচালনার পরিবর্তে সবার জন্য গণপরিবহন নিরাপদ ও আরামদায়ক করার দিকে কর্তৃপক্ষের বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাঁর মতে, শুধু নারী যাত্রীদের জন্য নির্ধারিত বাস দিনের নির্দিষ্ট সময়ে প্রায় খালি থাকতে পারে। এতে আর্থিকভাবে দীর্ঘ মেয়াদে এই সেবা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

    এদিকে পরিচালন ব্যয়ের চাপ ও লোকসান কমাতে নতুন বিকল্প নিয়ে ভাবছে বিআরটিসি। নারীদের সঙ্গে থাকা পুরুষ সঙ্গীদেরও গোলাপি বাসে যাতায়াতের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সংস্থাটি। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ঢাকার আবাসন সংকট কমাতে কেরানীগঞ্জে গড়ে উঠবে নতুন শহর

    নভেম্বর 27, 2026
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রীকে বিএনপি নেতাদের নামসহ অভিযোগ জানাব: আমির হামজা

    নভেম্বর 27, 2026
    বাংলাদেশ

    রাজধানীর বাজারে ২০০ টাকার নিচে নেই মাছ, গরুর মাংস ৮০০ টাকা কেজি

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.