Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফুটপাতে ভাসমান দোকানে পোলাও ১০০, খিচুড়ি ৭০ টাকা
    বাংলাদেশ

    ফুটপাতে ভাসমান দোকানে পোলাও ১০০, খিচুড়ি ৭০ টাকা

    এফ. আর. ইমরানজুলাই 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ ঘিরে ফুটপাতে বসেছে বেশ কিছু ভাসমান দোকান। এগুলোতে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে। দোকান গুলোতে এক প্যাকেট পোলাও ১০০ টাকা এবং চিকেন ফ্রাইসহ খিচুড়ির প্লেট ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

    আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় মহাসমাবেশ ঘিরে শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত এসব ভাসমান দোকান বসেছে।

    সরোজমিনে দেখা গেছে, কেউ ট্রাকে করে খিচুড়ি বিক্রি করছেন, অনেকে বড় বড় পাতিলে করে রান্না করা খিচুড়ি, পোলাও বিক্রি করছেন। আবার কেউ কেউ সিঙ্গারা, সমুচা, পরোটা, পাউরুটি, কলা, আচার, লেবুর শরবত, আনারস, আম ও পানি বিক্রি করছেন। তাছাড়া জাতীয় সমাবেশের স্লোগান সম্বলিত পাতলা গেঞ্জি ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

    সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলছে। সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছেন। ইতোমধ্যে উদ্যানের মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে নেতাকর্মীতে। মাঠে স্থান না পেয়ে অনেকে পাশের সড়কে ও রমনা পার্কে অবস্থান করছেন।

    জনসেবার অংশ হিসেবে সমাবেশস্থলে রাখা হয়েছে ৫ শতাধিক অস্থায়ী টয়লেট, ১ হাজার পানির কল, ১৫টি মেডিকেল বুথ, ১৫টি পার্কিং স্পট এবং হাজারো চেয়ার। সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছেন প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক। রাজধানীজুড়ে ৪০০টির বেশি মাইক বসানো হয়েছে এবং ৫০টিরও বেশি জায়ান্ট স্ক্রিন স্থাপন করা হয়েছে।

    এই সমাবেশে ঢাকাসহ সারাদেশ থেকে বাস, ট্রেন, লঞ্চযোগে হাজার হাজার নেতাকর্মীর আগমন ঘটছে। যানজট বা সাময়িক ভোগান্তির জন্য নাগরিকদের কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে দলটি।

    রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো এককভাবে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশে ১০ লাখের বেশি মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছে দলটি। সমাবেশ থেকে ‘জাতীয় ঐক্য’ ও ‘কল্যাণ রাষ্ট্র’ গঠনের ডাক দেওয়া হবে বলে জানানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    দুর্নীতি দমন কমিশনের শীর্ষ পদে আলোচিত ব্যক্তিরা

    জুন 27, 2026
    বাংলাদেশ

    বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

    জুন 27, 2026
    বাংলাদেশ

    রাজধানীর আজিজ সুপার মার্কেটে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

    জুন 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.