দুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৩১ জুলাই) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদোন্নতির পাশাপাশি নতুন কর্মস্থলেও পদায়ন করা হয়েছে তাদের। যাঁরা পদোন্নতি পেয়েছেন, তারা হলেন—অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সিরাজুন নূর চৌধুরী এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিরাজুন নূর চৌধুরীকে সচিব পদে উন্নীত করে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-এর মহাপরিচালক করা হয়েছে।
অপরদিকে, ড. এ কে এম শাহাবুদ্দিন সচিব পদে পদোন্নতি পেয়ে নিয়োগ পেয়েছেন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা)-এর রেক্টর হিসেবে।

