Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৪৫ লাখ নতুন ভোটারের তালিকা থেকে বাদ ২১ লাখ
    বাংলাদেশ

    ৪৫ লাখ নতুন ভোটারের তালিকা থেকে বাদ ২১ লাখ

    এফ. আর. ইমরানআগস্ট 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নির্বাচন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। নতুন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন নতুন ভোটার, তবে মৃত ও অযোগ্য হিসেবে বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন ভোটারকে। হালনাগাদের পর দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।

    রোববার (১০ আগস্ট) এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, খসড়া তালিকায় দাবী-আপত্তি জমা দেওয়ার শেষ তারিখ ২১ আগস্ট। ওই তারিখের মধ্যে আবেদন নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

    সারাদেশের নির্বাচন অফিসগুলোতে একযোগে খসড়া তালিকা সাঁটানো হয়েছে। ভোটার তালিকা হালনাগাদের সময় বাড়ি বাড়ি গিয়ে ৪৫ লাখের বেশি নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে, একই সঙ্গে মৃত ও অযোগ্য ভোটার বাদ দেওয়া হয়েছে।

    আইন অনুযায়ী, চলতি বছর ২ মার্চ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, তখন মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ শেষে ১২ কোটি ৬১ লাখ ছাড়িয়ে গেছে ভোটার সংখ্যা।

    অন্যদিকে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যেসব ব্যক্তি ১৮ বছর পূর্ণ করবেন, তারাও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। নতুন আইনে নবীন ভোটারদের এক বছর অপেক্ষা করতে হবে না বলে জানানো হয়েছে।

    এই বছর মোট তিন দফায় ভোটার তালিকা প্রকাশ করবে ইসি- ২ মার্চ প্রকাশিত-এর পর ৩১ আগস্ট ও ৩১ অক্টোবর।

    তালিকা প্রকাশের পর সারাদেশের নির্দিষ্ট স্থানে সাঁটানো হয় যাতে কারো তথ্য ভুল থাকলে তা সংশোধন করার সুযোগ থাকে। ২১ আগস্ট পর্যন্ত ভোটার অন্তর্ভুক্তি, বাদ দেওয়া, স্থানান্তর বা সংশোধনের জন্য আবেদন করা যাবে। আবেদনগুলি ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর সব কার্যক্রম শেষে ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ‘হকার কার্ড’ দিয়ে কি ফুটপাত দখলের বৈধতা দিচ্ছে ডিএনসিসি?

    মে 2, 2026
    বাংলাদেশ

    থানাগুলো দালালমুক্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর নির্দেশ

    মে 2, 2026
    বাংলাদেশ

    সংরক্ষিত নারী এমপিদের শপথ রোববার রাতে

    মে 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.