Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নির্বাচনে পক্ষপাতদুষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
    বাংলাদেশ

    নির্বাচনে পক্ষপাতদুষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আসন্ন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কোনো মাঠ প্রশাসনের কর্মকর্তা যদি কোনো ব্যক্তি বা দলের প্রতি পক্ষপাতিত্ব করেন, তাহলে তাকে সঙ্গে সঙ্গে দায়িত্ব থেকে প্রত্যাহার করে প্রচলিত আইনের আওতায় এনে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

    বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সতর্কবার্তা দেন।

    সুষ্ঠু ভোট আয়োজনের জন্য মাঠ প্রশাসনকে কী নির্দেশনা দেওয়া হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সিনিয়র সচিব বলেন, “এখন পর্যন্ত তেমন কোনো তথ্য নেই যে কেউ পক্ষপাতমূলক আচরণ করছেন। তবে যদি এমন কিছু আমরা বুঝতে পারি, তাকে সঙ্গে সঙ্গে প্রত্যাহার করা হবে এবং আইনের আওতায় আনা হবে।”

    তিনি জানান, মাঠ প্রশাসনের মধ্যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এসিল্যান্ডসহ বিভিন্ন কর্মকর্তারা নির্বাচন ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। তারা পুলিশের ও সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বে থাকবেন।

    মোখলেস উর রহমান বলেন, “প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সেক্রেটারি স্পষ্ট করে জানিয়েছেন যে নির্বাচনের বিষয়ে কোনো সংশয় নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কোনো দ্বিধা নেই। গত তিনটি নির্বাচনের অভিজ্ঞতা মাঠ প্রশাসনের জন্য একটি শক্ত বার্তা। নির্বাচনী তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব নির্ধারণ করা হবে এবং ডিসিদের এখতিয়ারও সে অনুযায়ী সীমাবদ্ধ থাকবে।”

    তিনি আরো বলেন, “আমরা সবাই দেশপ্রেমিক মানুষ এবং একটি সুষ্ঠু ও মডেল নির্বাচন আয়োজন করা আমাদের গর্বের বিষয়।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বুড়িগঙ্গা বাঁচাতে গিয়ে ধলেশ্বরীও শেষ হওয়ার পথে: হোসেন জিল্লুর রহমান

    জুন 6, 2026
    বাংলাদেশ

    টাকা জোগাতে হাজারীবাগে ট্যানারির জমি বিক্রির বাধা দূর করা দরকার: মোস্তাফিজুর রহমান

    জুন 6, 2026
    বাংলাদেশ

    বেকারত্ব কমাতে ২৫ লাখ চাকরির স্বপ্ন, বাস্তবায়ন কতটা সম্ভব?

    জুন 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.