Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ
    বাংলাদেশ

    মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ

    নিউজ ডেস্কজুন 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় উন্মত্ত জনতার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্বপ্রণোদিত হয়ে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত। আইন নিজের হাতে তুলে নিয়ে “বিচারের নামে” এ ধরনের সহিংসতা ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাকে আদালত গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেছে।

    গতকাল সোমবার (২২ জুন) বিকেলে সুনামগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এমদাদ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও পর্যালোচনা করে এ নির্দেশ দেন। তিনি বিশ্বম্ভরপুর থানার পুলিশকে ভিডিও দেখে উন্মত্ত জনতার সদস্যদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করে প্রচলিত ফৌজদারি আইনে নিয়মিত মামলা করার আদেশ দেন।

    আদালতের আদেশের সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন মিয়া জানান, আদালতের নির্দেশ পাওয়ার পরই থানায় মামলা রুজু করা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম শুরু হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (২১ জুন) বিশ্বম্ভরপুর উপজেলার পাখিজান গ্রামে মাদক বিক্রির অভিযোগ তুলে আবু সাইদ নামের এক যুবকের বাড়িতে হামলা চালায় কিছু স্থানীয় ব্যক্তি। একপর্যায়ে তারা ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সম্পূর্ণ ঘর পুড়িয়ে দেয়। ঘটনার সময় ওই যুবককে ঘর থেকে বের করে মারধর করা হয়। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে হামলাকারীদের কেউ কেউ ভিডিও লাইভ করে উল্লাসও প্রকাশ করে।

    আদালতের আদেশে বলা হয়েছে, বিচারের নামে আইন নিজের হাতে তুলে নেওয়া সংবিধান ও প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এতে নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয় এবং রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

    বিচারক মো. এমদাদ তাঁর নির্দেশনায় উল্লেখ করেন, কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা এবং যথাযথ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো অবস্থাতেই জনতার হাতে বিচার প্রক্রিয়া চালানো যায় না।

    আদালত আরও সতর্ক করে বলেছেন, এ ধরনের উন্মত্ত জনতার সহিংসতা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং ভবিষ্যতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই ভিডিও ও লাইভ ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত পুলিশকে মামলার বাদী হয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

    আইনজীবীরা আদালতের এ স্বপ্রণোদিত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, সাম্প্রতিক সময়ে দেশে উন্মত্ত জনতার সহিংসতার যে প্রবণতা দেখা যাচ্ছে, এই সিদ্ধান্ত তা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ট্রেড লাইসেন্স সেবায় আসছে বড় পরিবর্তন

    জুন 23, 2026
    বাংলাদেশ

    দিল্লি বিমানবন্দরের ঘটনার ব্যাখ্যায় যা বলল নয়াদিল্লি

    জুন 23, 2026
    বাংলাদেশ

    বরিশালে হয়রানিমূলক মামলা করায় বাদীর কারাদণ্ড

    জুন 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.