Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আজ থেকে শুরু রাকসু নির্বাচনী প্রচারণা
    বাংলাদেশ

    আজ থেকে শুরু রাকসু নির্বাচনী প্রচারণা

    সিভি ডেস্কUpdated:সেপ্টেম্বর 15, 2025সেপ্টেম্বর 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রাকসু নির্বাচন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচার-প্রচারণা সোমবার থেকে শুরু হচ্ছে। এই প্রচারণা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা করা যাবে। এই সময়ের মধ্যে প্রার্থীদের অবশ্যই আচরণবিধির নিয়ম মেনে চলতে হবে।

    এর আগে রোববার বিকেলে লটারি করে প্রার্থীদের ব্যালট নম্বর বরাদ্দ দেওয়া হয় এবং রাতেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোটের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত সব ধরনের নির্বাচনী প্রচারণা করা সম্ভব। তবে রোববার বিকালে বৃষ্টি হওয়ায় প্রার্থীরা প্রচারণা করতে পারেননি।

    নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে, প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোটের ২৪ ঘণ্টা পূর্ব পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। প্রচারণায় প্রার্থী ও ভোটার ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয় এলাকায় অংশ নিতে পারবে না।

    প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় সাদা-কালো ৬০ সেমি দৈর্ঘ্য ও ৪৫ সেমি প্রস্থের পোস্টার ব্যবহার করতে পারবেন। তবে ভবনের দেয়ালে পোস্টার লাগানো বা লেখনী করা যাবে না। প্রার্থী পরিচিতি সভা ছাড়া অন্য কোনো সভায় মাইক ব্যবহার করা যাবে না।

    ছাত্রদের আবাসিক হলে ছাত্রী এবং ছাত্রীদের আবাসিক হলে ছাত্র প্রবেশ করতে হলে সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে। ক্যাম্পাসে কোনো সভা করার আগে সভার স্থান ও সময় সম্পর্কে প্রক্টরকে জানাতে হবে। নির্বাচনী কার্যক্রম চলাকালে সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। বহিরাগত কেউ আবাসিক হলে অবস্থান করতে পারবে না।

    আচরণবিধিতে আরও বলা হয়েছে, প্রার্থী বা তার পক্ষে কেউ প্রতিদ্বন্দ্বিকে ভয়ভীতি প্রদর্শন, বলপ্রয়োগ বা ভোটে বাধা দিতে পারবে না। হল ও একাডেমিক ভবনের ভেতরে মিছিল বা সমাবেশ করা যাবে না। নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের মিডিয়ায় মানহানিকর আচরণ, অশালীন ভাষা বা উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না।

    নির্বাচনী আচরণবিধি অমান্য করলে প্রার্থীকে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা নষ্ট করা বা নিয়মভঙ্গ করলে সংশ্লিষ্ট প্রার্থী বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হবেন।

    রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, “সোমবার থেকে রাকসুর প্রচারণা শুরু হচ্ছে। প্রার্থীরা আজ থেকেই আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন। এছাড়া আচরণবিধিতে যে বিষয়গুলো উল্লেখ নেই, আমরা সেগুলো আজকের মধ্যে যুক্ত করব।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    দেশের ১৩তম সিটি করপোরেশন হলো বগুড়া

    মে 15, 2026
    আইন আদালত

    জমির জটিলতায় মামলা নয়—আছে সহজ আইনি পথ

    মে 15, 2026
    বাংলাদেশ

    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে চায় জাইকা

    মে 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.