Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০১৮ সালের শিক্ষক নিয়োগ বঞ্চিতদের মানববন্ধন
    বাংলাদেশ

    ২০১৮ সালের শিক্ষক নিয়োগ বঞ্চিতদের মানববন্ধন

    সিভি ডেস্কUpdated:সেপ্টেম্বর 15, 2025সেপ্টেম্বর 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শূন্য পদে নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮-এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

    এর আগে রোববার তারা মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেন। পরে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দিতে যান। মহাপরিচালক অনুপস্থিত থাকায় অতিরিক্ত মহাপরিচালক (রাজস্ব) রাজা মুহাম্মদ আব্দুল হাই স্মারকলিপি গ্রহণ করেন।

    মানববন্ধনে অংশ নেওয়া প্রার্থীরা অভিযোগ করেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জটিলতার কারণে তারা লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও নিয়োগ বঞ্চিত হয়েছেন। ২৪ লাখ পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যা মোট পরীক্ষার্থীর ২.৩ শতাংশ। এর মধ্যে ১৮ হাজার ১৪৭ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।

    তারা জানান, সুপারিশ প্রাপ্তদের মধ্যে ৪ হাজারের বেশি প্রার্থী কর্মস্থলে যোগদান করেননি। এই শূন্য পদগুলোতে তারা ৬১ জেলার প্রার্থীদের নিয়োগ চান।

    প্রার্থীরা আরও বলেন, সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ওই ৪ হাজার প্রার্থীকে বঞ্চিত করে পরবর্তী সার্কুলারের মাধ্যমে শত কোটি টাকার নিয়োগ বাণিজ্য করেছেন। সার্কুলারের ৮ নম্বর অনুচ্ছেদে শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা কার্যকর হয়নি।

    তারা দাবি করেন, ২০১৮ সালে ভিন্নমতের প্রার্থীদের তালিকা চূড়ান্ত থেকে বাদ দেওয়া হয়েছে। হাইকোর্ট শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ করলেও তা মানা হয়নি। ২০২০ সালে তারা প্রেস ক্লাব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ৫৭ দিন আন্দোলন ও অনশন কর্মসূচি পালন করেন।

    প্রার্থীরা বলেন, গত দুই বছর ধরে নিজেদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তারা আশা করেন, অন্তর্বর্তীকালীন সরকার ২০১৮ সালের বঞ্চিত প্রার্থীদের তথ্য যাচাই করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: আতঙ্কের কারণ কতটা, আসল ঝুঁকি কোথায়?

    জুলাই 28, 2026
    বাংলাদেশ

    গ্যাস সংকটে অচল ঢাকার গণপরিবহন, অর্ধেকে নেমেছে বাস-সিএনজির সংখ্যা

    জুলাই 28, 2026
    বাংলাদেশ

    সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

    জুলাই 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.