Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর
    বাংলাদেশ

    সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

    নিউজ ডেস্কজুলাই 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    একসঙ্গে বরখাস্ত ১৪ পুলিশ কর্মকর্তা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি কর্মকর্তা ও ঊর্ধ্বতন ব্যক্তিদের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ঘটনায় সতর্ক করেছে বাংলাদেশ পুলিশ সদরদপ্তর।

    মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, একটি প্রতারক চক্র পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের পরিচয়ে ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এসব অ্যাকাউন্ট থেকে বার্তা পাঠিয়ে অর্থ দাবি করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের তদবিরের চেষ্টাও চালানো হচ্ছে।

    পুলিশ সদরদপ্তর জানিয়েছে, প্রতারকরা সরকারি কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে একদিকে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অ্যাকাউন্টে সরকারি কর্মকর্তার নাম বা ছবি থাকলেই সেটি ওই কর্মকর্তার প্রকৃত অ্যাকাউন্ট—এমনটি নিশ্চিত হওয়ার সুযোগ নেই। একইভাবে কোনো নির্দিষ্ট মোবাইল নম্বর ব্যবহার করেও প্রতারকরা সরকারি কর্মকর্তার পরিচয় দিতে পারে।

    এ ধরনের কোনো বার্তা, অনুরোধ বা আর্থিক দাবিতে সাড়া না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে পুলিশ।

    পুলিশ আরও জানিয়েছে, প্রতারণামূলক বার্তা বা কার্যক্রমের বিষয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে, সাইবার পুলিশ সেন্টার, সিআইডি অথবা ঢাকা মহানগর পুলিশের (ডিবি) কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে।

    প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গ্যাস সংকটে অচল ঢাকার গণপরিবহন, অর্ধেকে নেমেছে বাস-সিএনজির সংখ্যা

    জুলাই 28, 2026
    বাংলাদেশ

    জাপানি কোম্পানিগুলোর আরো বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

    জুলাই 28, 2026
    বাংলাদেশ

    টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন ড. সেলিম রায়হান

    জুলাই 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.