Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চার রাজনৈতিক নেতাকে নিয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ড. ইউনুস
    বাংলাদেশ

    চার রাজনৈতিক নেতাকে নিয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ড. ইউনুস

    হাসিব উজ জামানসেপ্টেম্বর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইউনুস
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

    ড. ইউনূসের সঙ্গে এই সফরে রয়েছেন চারজন রাজনৈতিক নেতা। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আগেই জানিয়েছেন, ড. ইউনূস এই সফরে গত এক বছরে দেশের রাজনীতিতে করা সংস্কার, শাসন ব্যবস্থার উন্নয়ন এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের অঙ্গীকার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন।

    এছাড়া, ৩০ সেপ্টেম্বর তিনি ‘রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি’ শীর্ষক এক উচ্চপর্যায়ের কনফারেন্সে অংশ নেবেন, যা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

    ড. ইউনূসের এই সফর বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    টাকা জোগাতে হাজারীবাগে ট্যানারির জমি বিক্রির বাধা দূর করা দরকার: মোস্তাফিজুর রহমান

    জুন 6, 2026
    বাংলাদেশ

    বেকারত্ব কমাতে ২৫ লাখ চাকরির স্বপ্ন, বাস্তবায়ন কতটা সম্ভব?

    জুন 6, 2026
    বাংলাদেশ

    হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যুসহ মোট সংখ্যা ৬১৩ জন

    জুন 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.