Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বরগুনায় ডেঙ্গুর হটস্পট: ৭ হাজার ছাড়ালো ডেঙ্গু আক্রান্তের সংখ্যা
    বাংলাদেশ

    বরগুনায় ডেঙ্গুর হটস্পট: ৭ হাজার ছাড়ালো ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ডেঙ্গুতে আক্রান্ত
    ডেঙ্গুতে আক্রান্ত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বরগুনায় ডেঙ্গু রোগী আবারো বৃদ্ধি পেয়েছে, যা স্বাস্থ্য বিভাগের উদ্বেগ বাড়াচ্ছে। জেলা স্বাস্থ্য বিভাগ বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে।

    জানা গেছে, মে ও জুন মাসে দৈনিক ৮০–৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হলেও আগস্টে তা কিছুটা কমেছিল। তবে সেপ্টেম্বরের শেষের দিকে সংখ্যা পুনরায় বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

    গত ২৪ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে নতুন করে ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৩ জন। অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮ জন—বেতাগী ও আমতলীতে ২ জন করে, বামনায় ৪ জন, তালতলীতে ৫ জন এবং পাথরঘাটায় ৭ জন।

    বরগুনা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা ৭,০৩৭। এর মধ্যে ৬,৯০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বরগুনা জেনারেল হাসপাতালে ৯ জন এবং পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন মারা গেছেন। এছাড়া জেলার অন্তত ৪০ জন রোগী দেশের অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিশেষ করে বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

    বরগুনা জেনারেল হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. মো. আশিকুর রহমান বলেন, “এ বছর ডেঙ্গুর প্রকৃত মৌসুমের আগেই আক্রান্তের হার বেড়েছিল। বর্তমানে বৃষ্টি এবং মানুষের মধ্যে সচেতনতার অভাবের কারণে রোগীর সংখ্যা আবার বাড়ছে। আক্রান্ত হ্রাসে সকলের সচেতনতা অপরিহার্য।”

    আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ জানান, “সেপ্টেম্বরের শুরুতে আশা করা হয়েছিল রোগীর সংখ্যা কমবে, কিন্তু এখন হাসপাতালগুলোতে ৮০–১০০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। সরকারি-বেসরকারি সহযোগিতায় প্রয়োজনীয় স্যালাইন ও ওষুধ পর্যাপ্ত আছে। তবে সিবিসি পরীক্ষার রিএজেন্টের সামান্য ঘাটতি দেখা দিয়েছে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    উদ্বোধনের পরই অচল ৫৬ কোটি টাকার প্রকল্প

    এপ্রিল 11, 2026
    বাংলাদেশ

    মালয়েশিয়ার শ্রমবাজার একদিকে আশার বার্তা, অন্যদিকে সিন্ডিকেট নিয়ে শঙ্কা 

    এপ্রিল 11, 2026
    বাংলাদেশ

    অঙ্কুরেই ঝড়ে গেল ফুলের মত শিশু রাকিব : বাবা-মায়ের স্বপ্ন অধরাই রয়ে গেল !

    এপ্রিল 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.