Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জলবায়ু পরিবর্তনে দারিদ্র্যের ফাঁদে ১১০ কোটি মানুষ: ইউএনডিপি
    বাংলাদেশ

    জলবায়ু পরিবর্তনে দারিদ্র্যের ফাঁদে ১১০ কোটি মানুষ: ইউএনডিপি

    সিভি ডেস্কঅক্টোবর 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দেশে দারিদ্র্যের হার এবং খাদ্য নিরাপত্তাহীনতা আগের চেয়ে বেড়েছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জলবায়ু পরিবর্তনের ধাক্কায় বিশ্বের ১০৯টি দেশের ৬৩০ কোটি মানুষের মধ্যে ১১০ কোটি মানুষ চরম বহুমাত্রিক দারিদ্র্যে ভুগছে—যা মোট জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ। এই দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে প্রায় ৯০ কোটি মানুষ সরাসরি জলবায়ু ঝুঁকিতে রয়েছে, যা বৈশ্বিক দরিদ্র জনগোষ্ঠীর ৮০ শতাংশের সমান।

    শুক্রবার (১৭ অক্টোবর) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    ‘পোভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (ওপিএইচআই)’–এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ৮৮ কোটি ৭ লাখ মানুষ অন্তত একটি জলবায়ু সমস্যার সরাসরি শিকার।
    এর মধ্যে—

    • ৬০ কোটি ৮ লাখ মানুষ চরম তাপে,
    • ৫৭ কোটি ৭ লাখ দূষণে,
    • ৪৬ কোটি ৫ লাখ বন্যায়,
    • এবং ২০ কোটি ৭ লাখ মানুষ খরায় ভুগছে।

    প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ৬৫ কোটির বেশি মানুষ অন্তত দুই ধরনের বিপদের মুখে। ৩০ কোটির বেশি মানুষ তিন বা চার ধরনের বিপদের সম্মুখীন। এমনকি ১ কোটি ১ লাখ মানুষ গত এক বছরে চারটি বিপদই একসঙ্গে অনুভব করেছে।

    দারিদ্র্য ও জলবায়ু বিপর্যয়ের এই যুগপৎ সংকট এখন বৈশ্বিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে। প্রতিবেদনের পরিমাপে শিশু মৃত্যুহার, শিক্ষা, বিদ্যুৎ, স্যানিটেশন ও বাসস্থানের মতো মৌলিক সূচক অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি শিশু।

    ইউএনডিপির ভারপ্রাপ্ত প্রশাসক হাওলিয়াং শু বলেন, “খরা, বন্যা, তাপপ্রবাহ বা বায়ুদূষণের প্রভাব থেকে কেউই সম্পূর্ণ নিরাপদ নয়। কিন্তু সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীই এর ভয়াবহ প্রভাবের মুখে।” তিনি আসন্ন COP30 জলবায়ু সম্মেলনকে জলবায়ু ও দারিদ্র্য মোকাবিলার যৌথ পদক্ষেপের সুযোগ হিসেবে দেখার আহ্বান জানান।

    প্রতিবেদনে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে বলিভিয়ার সান্তা ক্রুজ দে লা সিয়েরা শহরের উপকণ্ঠে থাকা গুয়ারানি আদিবাসী রিকার্ডোর গল্প। তিনি দিনমজুর হিসেবে সীমিত আয়ে স্ত্রী, তিন সন্তান, বাবা-মা ও আত্মীয়স্বজনসহ ১৮ জনের সঙ্গে একটি ছোট ঘরে বসবাস করেন। বাড়িতে মাত্র একটি বাথরুম, কাঠ-জ্বালানি রান্নাঘর, আর কোনো শিশুই স্কুলে যায় না।

    ইউএনডিপি জানিয়েছে, সাহারার দক্ষিণাঞ্চলীয় আফ্রিকা ও দক্ষিণ এশিয়া দারিদ্র্য ও জলবায়ু বিপর্যয়ের যুগপৎ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। চরম তাপমাত্রা, খরা, বন্যা ও বায়ুদূষণ এই অঞ্চলের মানুষের জীবনে নতুন দুর্ভোগ সৃষ্টি করছে।

    প্রতিবেদনটি উপসংহারে বলেছে, “একাধিক ঝুঁকির মোকাবিলা করতে হলে মানুষ ও পৃথিবী উভয়কেই অগ্রাধিকার দিতে হবে। শুধু স্বীকৃতি নয়, এখন সময় বাস্তব পদক্ষেপের।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    এনসিপির এমপিদের ছয় নেতাই শিবির-সংশ্লিষ্ট ছিলেন: বাকী

    জুন 21, 2026
    আইন আদালত

    শুধু সনদধারী নয়—ন্যায়বিচার প্রতিষ্ঠায় কেমন আইনজীবী প্রয়োজন?

    জুন 21, 2026
    বাংলাদেশ

    প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.