Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, ভারতসহ বাংলাদেশে সতর্কতা
    বাংলাদেশ

    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, ভারতসহ বাংলাদেশে সতর্কতা

    এফ. আর. ইমরানঅক্টোবর 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরো ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরিস্থিতি বিবেচনায় দেশের চারটি সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

    মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, সোমবার মধ্যরাতে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১,২৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১,১৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা বন্দর থেকে ১,১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

    বর্তমানে ঘূর্ণিঝড়টির অবস্থান ১৩.৯° উত্তর অক্ষাংশ ও ৮৩.৫° পূর্ব দ্রাঘিমাংশে। এটি উত্তর-উত্তরপশ্চিমমুখী হয়ে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

    আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ (২৮ অক্টোবর) সন্ধ্যা বা রাতে ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। বর্তমানে কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত উঠছে। এর ফলে ঘূর্ণিঝড়কেন্দ্রের নিকটবর্তী সমুদ্র এলাকা অত্যন্ত উত্তাল হয়ে উঠেছে।

    এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বজায় রাখতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে এবং গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

    এদিকে, ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি গত ছয় ঘণ্টায় ঘণ্টায় প্রায় ১৭ কিলোমিটার বেগে স্থলভাগের দিকে অগ্রসর হয়েছে। আইএমডির সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্র প্রদেশের কাকিনাড়া ও কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী স্থানে এটি আঘাত হানতে পারে।

    সোমবার রাত ৯টার বুলেটিনে আরো বলা হয়, মঙ্গলবার সকাল নাগাদ ‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সন্ধ্যার পর মছলিপত্তনম ও কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনম উপকূলে আঘাত হানবে। তখন বাতাসের গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে, যা ঝোড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বাড়বে।

    ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ভারতের তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ ও ওড়িশা রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, মঙ্গলবার বন্ধ রাখা হয়েছে স্কুল এবং বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।

    অন্ধ্র প্রদেশে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি করা হয়েছে কড়া সতর্কতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন। আনাকাপল্লি জেলায় বুধবার পর্যন্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, কন্ট্রোলরুম ও হেল্পলাইন চালু হয়েছে।

    তামিলনাড়ু উপকূলে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। চেন্নাইসহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, প্রশাসন সম্ভাব্য সব প্রস্তুতি নিয়েছে। তেলঙ্গানার পেডাপল্লি ও আদিলাবাদ, কর্নাটকের উদুপি ও কন্নড় জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    দক্ষিণ ও মধ্যাঞ্চলীয় রেল বিভাগ থেকে বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে। বিশাখাপত্তনমে ট্রেন চলাচল স্থগিত এবং বিমান চলাচলে বিঘ্নের আশঙ্কায় ইন্ডিগো এয়ারলাইনস নির্দেশিকা জারি করেছে। ওড়িশার গজপতি জেলায় সোমবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। উপকূলীয় আরও আট জেলায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে, জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সমুদ্রের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    জুনে চালু হচ্ছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট স্টেশন

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    যেভাবে ট্রাম্পের নৈশভোজে নিরাপত্তাবেষ্টনী ভাঙেন বন্দুকধারী

    এপ্রিল 27, 2026
    বাংলাদেশ

    ড. ইউনূসের ভিআইপি মর্যাদার মেয়াদ অর্ধেকে নামল

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.