Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যাকাত ব্যবস্থায় বাংলাদেশের অভিজ্ঞতা নিতে চায় মালদ্বীপ
    বাংলাদেশ

    যাকাত ব্যবস্থায় বাংলাদেশের অভিজ্ঞতা নিতে চায় মালদ্বীপ

    এফ. আর. ইমরানঅক্টোবর 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের যাকাত ব্যবস্থাপনাকে একটি আদর্শ মডেল হিসেবে বিবেচনা করেছে মালদ্বীপ। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী ড. মোহাম্মদ শাহিম আলী সাঈদ বলেছেন, বাংলাদেশের যাকাত কাঠামো প্রশংসনীয় ও অনুসরণযোগ্য, যা মালদ্বীপেও বাস্তবায়নের উপযোগী হতে পারে।

    সম্প্রতি মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ও মালদ্বীপের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রীর মধ্যে এক সৌজন্য সাক্ষাতে দুই দেশের ধর্মীয়, শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

    বাংলাদেশ হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের ধর্মীয় সম্পৃক্ততা, ইসলামিক জ্ঞান বিনিময় এবং মালদ্বীপের শিক্ষার্থীদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ বৃদ্ধির বিষয়ে দুই দেশ সম্মত হয়।

    এ সময় দুই পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা কাঠামোবদ্ধ করতে দ্রুত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করে। এর মাধ্যমে ইসলামিক গবেষক, বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের বিনিময় কার্যক্রম আরও সহজ হবে বলে আশা প্রকাশ করা হয়।

    মালদ্বীপের মন্ত্রী ড. শাহিম আলী সাঈদ বলেন, “মালদ্বীপ বাংলাদেশকে একটি ভ্রাতৃপ্রতিম ও নির্ভরযোগ্য অংশীদার দেশ হিসেবে দেখে। বাংলাদেশের অভিজ্ঞ ইসলামিক আলেম ও বিশেষজ্ঞদের জ্ঞান আমরা কাজে লাগাতে চাই। বাংলাদেশের যাকাত ব্যবস্থাপনা অনুসরণযোগ্য উদাহরণ হতে পারে।”

    তিনি বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা ও সমাজকল্যাণে অবদানের প্রশংসা করেন এবং দুই দেশের ধর্মীয় বন্ধন আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দেন।

    বাংলাদেশের হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, “বাংলাদেশ মালদ্বীপের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি জোরদারে পাশে থাকবে। দুই দেশের জনগণ বিশ্বাস, মানবতা ও সৌহার্দ্যের মাধ্যমে আরও ঘনিষ্ঠ হবে।”

    তিনি প্রস্তাব দেন, মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের সুবিধার্থে শুক্রবারের জুমার খুতবা বাংলায় অনুবাদ করা যেতে পারে, যাতে ধর্মীয় বার্তাগুলো আরও সহজে বোঝা যায় এবং পারস্পরিক সম্প্রীতি বাড়ে।

    বৈঠকে শিক্ষাক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। হাইকমিশনার প্রস্তাব করেন, মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো যেতে পারে।

    এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে মন্ত্রী জানান, মালদ্বীপ সরকার বাংলাদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের অর্থায়ন ও সহায়তা প্রদানে আগ্রহী।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    অর্থনীতির চালিকাশক্তি হয়েও কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার নারীরা

    মে 1, 2026
    বাংলাদেশ

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়রপ্রার্থী হিসেবে সাদিক কায়েমের ঘোষণা

    মে 1, 2026
    বাংলাদেশ

    অতিরিক্ত সচিবদের বিদেশ ভ্রমণে নতুন বিধিনিষেধ

    মে 1, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.