Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গভীর রাতে ঢাবির পাঁচ ভবনের গেটে তালার ঘটনায় পাঁচ প্রহরী বরখাস্ত
    বাংলাদেশ

    গভীর রাতে ঢাবির পাঁচ ভবনের গেটে তালার ঘটনায় পাঁচ প্রহরী বরখাস্ত

    এফ. আর. ইমরানUpdated:নভেম্বর 12, 2025নভেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি একাডেমিক ভবনের ফটকে গভীর রাতে তালা লাগানোর ঘটনায় নিরাপত্তা অবহেলার অভিযোগে পাঁচজন নিরাপত্তা প্রহরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতের এই ঘটনার পরপরই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কিছু নেতা ফেসবুকে পোস্ট দিয়ে তালা লাগানোর দায় স্বীকার করেন।

    বরখাস্ত হওয়া নিরাপত্তারক্ষীরা হলেন—শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শাহ আলম ও মো. সেলিম, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সফিকুল ইসলাম, কার্জন হলের ফটকে দায়িত্বরত আলী আহমেদ এবং চারুকলা অনুষদের মাঝের ফটকে দায়িত্বরত সংগ্রাম হোসেন।

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পেছনের ফটক, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের ফটক, চারুকলা অনুষদের তিনটি ফটকের মাঝের ফটক, কার্জন হলের হাইকোর্টসংলগ্ন ফটক এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ ভবনের সামনের ফটকে তালা লাগানো হয়েছিল। শিকল দিয়ে তালা লাগিয়ে সাদা কাগজে লেখা হয়—‘লকডাউন বিএসএল’।

    প্রত্যেক একাডেমিক ভবনের গেটে সাধারণত রাতে নিরাপত্তারক্ষী থাকেন। এর মধ্যে আইইআরের পেছনের ফটকটি দীর্ঘদিন ধরে বন্ধ, আর চারুকলা অনুষদ ও কার্জন হলের কিছু গেট মাঝে মাঝে খোলা হয়।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, “যেসব গার্ড ওই গেটে দায়িত্বে ছিলেন, তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সহকারী প্রক্টররা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোথাও সিসিটিভি ক্যামেরা আছে কিনা, সেটিও যাচাই করা হচ্ছে। এ ধরনের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।”

    এদিকে বুধবার ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, “নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল এবং ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে আমরা শিক্ষার্থীদের নিয়ে ডাকসু মাঠে অবস্থান করব।” তিনি শিক্ষার্থীদের ‘দেশবিরোধী আওয়ামী দুর্বৃত্তদের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বান্দরবানে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ১

    আগস্ট 25, 2026
    বাংলাদেশ

    আটকের সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা

    আগস্ট 25, 2026
    অপরাধ

    ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে গ্রাহকের ৮ লাখ টাকা চুরি

    আগস্ট 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.