Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজধানীসহ কয়েক জেলায় পাঁচ গাড়িতে অগ্নিসংযোগ
    বাংলাদেশ

    রাজধানীসহ কয়েক জেলায় পাঁচ গাড়িতে অগ্নিসংযোগ

    এফ. আর. ইমরানUpdated:নভেম্বর 13, 2025নভেম্বর 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্রতীকি ছবি/সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানী ঢাকা ও আশপাশের চার জেলায় বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অন্তত পাঁচটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি ঘটনা ঘটেছে ঢাকায় এবং বাকি তিনটি মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে জানান, গত রাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রত্যেকটি ঘটনায় ফায়ার সার্ভিসের স্থানীয় ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

    ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, প্রথম অগ্নিসংযোগের ঘটনা ঘটে বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর মিরপুর ১২ নম্বর ডিওএইচএস এলাকায়। সেখানে থেমে থাকা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

    দ্বিতীয় ঘটনা ঘটে রাত পৌনে তিনটার দিকে কমলাপুর রেলস্টেশনের সামনে। সেখানে একটি হিউম্যান হলার বা লেগুনায় আগুন দেওয়া হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

    এছাড়া রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইল এলাকায় থেমে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাসটিতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের স্থানীয় ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

    দিবাগত রাত সাড়ে তিনটার পর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় একটি পেপার মিলের সামনে পার্ক করা ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দ্রুত খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নেভান।

    শেষ ঘটনা ঘটে ভোর পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জে। জেলা গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পিকআপটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

    ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, এসব ঘটনায় কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি। তবে সব ক্ষেত্রেই একই ধরনের পদ্ধতিতে রাতে থেমে থাকা যানবাহনে আগুন দেওয়া হয়েছে, যা পরিকল্পিত অগ্নিসংযোগের ইঙ্গিত দেয়।

    উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে গত কয়েকদিন ধরে রাজধানীসহ বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এসব ঘটনার পেছনে যারা জড়িত তাদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বিভিন্ন মন্ত্রণালয়ের খালি জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা

    মে 8, 2026
    বাংলাদেশ

    হাওরে এক হাজার কোটি টাকার ফসলহানি

    মে 8, 2026
    বাংলাদেশ

    সংরক্ষিত নারী আসনের ৭৪ শতাংশ এমপিই কোটিপতি পরিবারের

    মে 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.