Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, আগস্ট 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিসেম্বরে আসছে নির্বাচনের তফসিল
    বাংলাদেশ

    ডিসেম্বরে আসছে নির্বাচনের তফসিল

    সিভি ডেস্কনভেম্বর 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

    মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে তিনি এ তথ্য জানান।

    তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ হবে। নির্বাচনের প্রক্রিয়ায় কেউ ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

    পর্যবেক্ষকদের উদ্দেশে তিনি স্পষ্ট করে বলেন, কোনো ব্যক্তি বা সংস্থা পর্যবেক্ষণের নামে পক্ষপাতিত্ব করতে পারবে না। তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষকদের তালিকা কমিশনে জমা দিতে হবে। মানহীন পর্যবেক্ষক সংস্থা নির্বাচনে দরকার নেই। কমিশন শুধু মানসম্পন্ন ও নিরপেক্ষ পর্যবেক্ষণ চায়। কেউ পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভুয়া পর্যবেক্ষক ঠেকাতে পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহার করা হবে।

    বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে তিনি বলেন, কোনো বিদেশি নাগরিক দেশি সংস্থার হয়ে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন না। বিদেশিদের অবশ্যই নিজেদের আইন অনুযায়ী বিদেশি পর্যবেক্ষক হিসেবে আবেদন করে পর্যবেক্ষণ করতে হবে।

    সংলাপে অংশ নেওয়া বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে কয়েকটি প্রস্তাব দেয়। এর মধ্যে রয়েছে—পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটকেন্দ্রে অবাধে প্রবেশের সুযোগ রাখা, পোস্টাল ব্যালট পর্যবেক্ষণে স্পষ্ট নির্দেশনা দেওয়া এবং ভোটের তিন দিন আগে পরিচয়পত্র সরবরাহ করা।

    ইসি ইতোমধ্যে ২০২৩ সালের পর্যবেক্ষক নীতিমালা বাতিল করে নতুন নীতিমালা জারি করেছে। এর আগে গত জুলাইয়ে আওয়ামী লীগ আমলে দায়িত্ব পাওয়া ৯৬ সংস্থার নিবন্ধন বাতিল করা হয়। পরে দুই মাসের মধ্যে নতুন করে ৮১টি সংস্থাকে নিবন্ধন প্রদান করে কমিশন।

    সকাল-বিকাল দুই পর্বে এসব সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করে ইসি। আমন্ত্রিত ৮১টি সংস্থার মধ্যে পাঁচটি ছাড়া সবাই অংশ নেয়।
    সংস্থাগুলো ভোটকেন্দ্রে বাধাহীন পরিবেশ, আইনি ও সাইবার সুরক্ষা নিশ্চিতসহ বিভিন্ন দাবি তোলে। তারা ভোটের আগে ও পরে ১০ দিন করে সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাবও দেয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হাসিনাকে নিয়ে বাড়ছে দিল্লির অস্বস্তি, বলছে বিবিসি

    আগস্ট 7, 2026
    মতামত

    কেন ইলন মাস্ককে ‘জাতিগত যুদ্ধ উদ্যোক্তা’ বলা হচ্ছে?

    আগস্ট 7, 2026
    বাংলাদেশ

    র‍্যাব বিলুপ্ত করে গঠন হচ্ছে ‘এসআরবি’, কী দায়িত্ব পাবে এই বাহিনী?

    আগস্ট 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.