চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় কেডিএস ফ্যাক্টরির পেছনের একটি বস্তিতে সোমবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বস্তির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন জানান, পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরো জানান, আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং অগ্নিকাণ্ডের কারণ এখনও নির্ধারিত হয়নি। তদন্তের পর এসব তথ্য জানা যাবে।

