Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সবজির বাজারে স্বস্তি, পেঁয়াজ-তেলের দামে উদ্বেগ
    বাংলাদেশ

    সবজির বাজারে স্বস্তি, পেঁয়াজ-তেলের দামে উদ্বেগ

    এফ. আর. ইমরানডিসেম্বর 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সবজির দাম কমলেও, মাছ ও মুরগি এখনো চড়া
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর বাজারে সবজি, ডিম, মুরগি, আটা এবং ছোলাসহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম কমায় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। তবে পেঁয়াজ ও ভোজ্যতেলের দাম বৃদ্ধি এখনও ক্রেতাদের চাপের মুখে রেখেছে।

    শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে ১৩০–১৪০ টাকায়। এক সপ্তাহ আগে দাম ছিল প্রায় ১২০ টাকা। নতুন পেঁয়াজ পাতাসহ কেজিতে বিক্রি হচ্ছে ৭০–৮০ টাকায়।

    নিউমার্কেটে বাজার করতে আসা এক নারী ক্রেতা বলেন, “সবজির দাম আগের তুলনায় কমেছে। তবে শীতকালে আরো কম হওয়া উচিত ছিল।”

    সবজি বিক্রেতা তারেক জানান, “এবার আমদানি ছাড়াই পেঁয়াজের চাহিদা মিটেছে। পুরোনো পেঁয়াজের মজুত শেষের দিকে হওয়ায় দাম কিছুটা বেশি, তবে বাজারে ঘাটতি নেই।”

    ভোজ্যতেলের দামও বেড়েছে। বোতলজাত সয়াবিন লিটারপ্রতি ১৯৮ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৮৯ টাকা। খোলা সয়াবিন ১৮০ টাকা, আগে ১৭৪ টাকা। সুপার পাম ওয়েল বিক্রি হচ্ছে ১৬৫ টাকা, আগের মতো ১৬৩ টাকা।

    সবজি যেমন কাঁচামরিচ, শিম, ফুলকপি, বাঁধাকপি ও টমেটোর দাম কমেছে। কাঁচামরিচ ৭০–১০০, শিম ৬০–৮০, ফুলকপি ৪০–৬০, বাঁধাকপি ৪০–৫০, টমেটো ৮০–১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি গাজরের দাম ৬০–৮০, আমদানি গাজর ১২০–১৩০ টাকা। বেগুন ৭০–৮০, নতুন আলু ৮০–১০০, পুরোনো আলু আগের মতো ২৫ টাকা। করলা ১২০–১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

    ডিমের দামও কমেছে—ফার্মের ডিম ডজনপ্রতি ১২৫–১৩০ টাকা। ব্রয়লার মুরগি কেজিতে ১৫০–১৭০ টাকা, আগের সপ্তাহে ১৬০–১৮০ টাকা। গরুর মাংস ৭৫০–৮০০, খাসি ১,২০০, পাকিস্তানি সোনালি কক ৩০০–৩৫০ টাকা।

    মাছের বাজারে সামান্য পরিবর্তন দেখা গেছে। পাঙ্গাস ১৮০–২০০, রুই ৩২০–৩৫০, কাতল ৩০০–৪০০, কালিবাউশ ৩৫০–৪০০, কৈ ১৮০–২০০, পাবদা ৩৫০–৪০০, তেলাপিয়া ২০০–২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

    আটা, মসুর ও ছোলার দামও কমেছে। খোলা আটা ৪৫–৪৮, বড় দানার মসুর ৯০–১০০, ছোলা ৯৫–১১০ টাকা। দেশি রসুন ১৪০, আমদানি রসুন ১৬০, আদা ১৬০–১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গঙ্গা চুক্তি নিয়ে দুই চিঠির জবাব দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রী

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.