Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, আগস্ট 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় চীন
    বাংলাদেশ

    নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় চীন

    এফ. আর. ইমরানডিসেম্বর 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের পর এবার চীনও বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছে। জাতীয় নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, তাদের সঙ্গে সম্পর্ক সুসংহত করতে চীন ধীরে চলার নীতি গ্রহণ করেছে। এর ফলে তিস্তা উন্নয়ন প্রকল্পসহ অন্য বড় প্রকল্পের অর্থায়ন ও চুক্তি এখন স্থগিত রয়েছে।

    কূটনৈতিক সূত্র জানায়, তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত অনুমোদনের জন্য দুদেশের মধ্যে আলোচনা চলছে, তবে চুক্তি এখনও স্বাক্ষরিত হয়নি। চলতি মাসে চুক্তি হওয়ার সম্ভাবনা থাকলেও তা আপাতত স্থগিত রাখা হয়েছে। কারণ এটি একটি বড় প্রকল্প এবং এতে বড় বিনিয়োগ করতে হবে। চীনের পক্ষ থেকে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করা হলে প্রকল্পে বিনিয়োগের ঝুঁকি কম হবে।

    পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে চীনের নিয়মিত কাজগুলো চলছেও বড় কোনো উদ্যোগ বা দ্বিপক্ষীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক এখন হচ্ছে না। ঢাকার প্রস্তাব থাকলেও চীনের আগ্রহ দেখা যায়নি। নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে বৈঠকটি আয়োজনের ইঙ্গিত দিয়েছে বেইজিং।

    উল্লেখ্য, ২০২৪ সালের ৩ জুন বেইজিংয়ে ১৩তম ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কানেক্টিভিটি এবং গুরুত্বপূর্ণ চুক্তি নবায়নের বিষয়গুলো আলোচিত হয়। পদ্মা সেতু, মৈত্রী সুপারথার্মাল পাওয়ার প্ল্যান্টসহ অন্যান্য সংযোগ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। নিয়ম অনুযায়ী এ বছর ১৪তম কনসালটেশন ঢাকায় হওয়ার কথা থাকলেও চীনের ধীরে চলার নীতির কারণে তা স্থগিত হয়েছে।

    সূত্র জানায়, গত বছর ৫ আগস্টের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের সঙ্গে চীনের আগ্রহ কিছুটা কমেছে। চীন মনে করছে, বড় প্রকল্প শুরু করলে পরবর্তী নির্বাচিত সরকার সেটি নেগেটিভভাবে দেখতে পারে, যা বিনিয়োগ ঝুঁকিপূর্ণ করে তুলবে।

    এদিকে, ভারতের পক্ষও বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরে ভারত জানিয়েছে, গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি তারা সমর্থন রাখে এবং পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে ইতিবাচক সম্পর্ক গড়তে চায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    রাষ্ট্রপতি নির্বাচনে বসছে সংসদের বিশেষ অধিবেশন

    আগস্ট 7, 2026
    বাংলাদেশ

    আ. লীগের বিচার ও নিষিদ্ধ করার প্রশ্নে চ্যালেঞ্জ কোথায়?

    আগস্ট 7, 2026
    বাংলাদেশ

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন

    আগস্ট 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.