Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, আগস্ট 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুই উপদেষ্টার পদত্যাগে আলোচনায় তিন মন্ত্রণালয়: কী হচ্ছে সরকারের পরিকল্পনা
    বাংলাদেশ

    দুই উপদেষ্টার পদত্যাগে আলোচনায় তিন মন্ত্রণালয়: কী হচ্ছে সরকারের পরিকল্পনা

    সিভি ডেস্কডিসেম্বর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে দুই উপদেষ্টা—মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া—পদত্যাগ করতে যাচ্ছেন। সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তাঁরা দায়িত্ব ছাড়বেন।

    বর্তমানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন। আর মাহফুজ আলম দায়িত্ব পালন করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে। তাঁদের পদত্যাগের পর তিনটি মন্ত্রণালয়ে উপদেষ্টার পদ শূন্য হবে।

    এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে নতুন কাউকে আনা হবে, নাকি আগের উপদেষ্টাদের মধ্যেই দায়িত্ব পুনর্বণ্টন করা হবে—এ নিয়ে সরকারের ভেতরে আলোচনা চলছে। শীর্ষ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, উপদেষ্টা আদিলুর রহমান খানকে অতিরিক্ত হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। তিনি এখন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

    অন্যদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথাও আলোচনায় রয়েছে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, আদিলুর রহমান খান প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করেন। কারণ, এ মন্ত্রণালয়ের বিভিন্ন অনিয়ম নিয়ে যেসব খবর প্রকাশ হয়েছে, তার দায়ভার তাঁর ওপরও পড়তে পারে। তবে সরকারের ভাবনা হচ্ছে, শেষ সময়ে নতুন কাউকে এনে দায়িত্ব দেওয়া হবে না। বরং আগের উপদেষ্টাদের দিয়েই পরিচালনা করা হবে। শেষ পর্যন্ত এই যুক্তিতে আদিলুর রহমানকে রাজি করানো হয়েছে।

    গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে জুলাইয়ের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান। পরে দায়িত্ব পুনর্বণ্টনে আসিফ মাহমুদকে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়।

    সরকার গঠনের অল্পদিন পরেই মাহফুজ আলম উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। পরে উপদেষ্টাদের দায়িত্ব আবার পুনর্বণ্টিত হলে আসিফ মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সেই থেকে তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া—এই দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলাচ্ছেন।

    এদিকে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যাত্রা শুরু করে। তখন নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে দলের আহ্বায়ক হন। তাঁর পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান মাহফুজ আলম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    রাষ্ট্রপতি নির্বাচনে বসছে সংসদের বিশেষ অধিবেশন

    আগস্ট 7, 2026
    বাংলাদেশ

    আ. লীগের বিচার ও নিষিদ্ধ করার প্রশ্নে চ্যালেঞ্জ কোথায়?

    আগস্ট 7, 2026
    বাংলাদেশ

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন

    আগস্ট 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.