Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্ধেক বাংলাদেশ এখনও ইন্টারনেট সুবিধার বাইরে
    বাংলাদেশ

    অর্ধেক বাংলাদেশ এখনও ইন্টারনেট সুবিধার বাইরে

    হাসিব উজ জামানডিসেম্বর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ডিজিটাল বাংলাদেশের কথা বলা হলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ এখনো ইন্টারনেটের বাইরে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপে উঠে এসেছে এই উদ্বেগজনক বাস্তবতা। জরিপ অনুযায়ী, বর্তমানে দেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি ৯৮ লাখ হলেও ইন্টারনেট ব্যবহার করেন মাত্র ৮ কোটি ৩০ লাখের কিছু বেশি মানুষ। অর্থাৎ প্রায় ৮ কোটি ৭০ লাখ নাগরিক এখনো কার্যত ডিজিটাল সংযোগহীন জীবন যাপন করছেন।

    ইন্টারনেটের বাইরে থাকা এই বিশাল জনগোষ্ঠী রাষ্ট্রের ডিজিটাল সেবা, অনলাইন তথ্যপ্রাপ্তি এবং প্রযুক্তিনির্ভর সুযোগ-সুবিধা থেকে সরাসরি বঞ্চিত। বিশেষজ্ঞরা বলছেন, গত এক দশকে ইন্টারনেট ও স্মার্টফোনভিত্তিক সেবার দ্রুত সম্প্রসারণ হলেও উচ্চ কর ও মোবাইল ডেটার অতিরিক্ত খরচ সাধারণ মানুষের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

    বিবিএস প্রতি তিন মাস অন্তর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিয়ে জরিপ চালায়। সর্বশেষ জরিপটি করা হয়েছে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়কালে। এতে দেশের ৬১ হাজার ৬৩২টি পরিবারের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। জরিপে অন্তর্ভুক্ত ছিলেন পাঁচ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা।

    গত এক দশকে সরকার ফাইবার অপটিক নেটওয়ার্ক বিস্তার, ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন এবং মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে। কিন্তু বিবিএসের তথ্য বলছে, এই অবকাঠামোর সুফল সাধারণ মানুষের কাছে পুরোপুরি পৌঁছায়নি। বর্তমানে দেশে ব্যক্তিগতভাবে ইন্টারনেট ব্যবহার করেন মাত্র ৪৮ দশমিক ৯ শতাংশ মানুষ।

    জরিপে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। দেশে যেখানে ৮১ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন, সেখানে নিজের নামে মোবাইল সেটের মালিকানা রয়েছে মাত্র ৫৭ শতাংশ মানুষের। অর্থাৎ প্রায় এক-চতুর্থাংশ মানুষ অন্যের ফোনের ওপর নির্ভর করে যোগাযোগ ও ইন্টারনেট ব্যবহার করেন।

    এই নির্ভরশীলতা ব্যক্তিগতভাবে ইন্টারনেট ব্যবহারে বড় সীমাবদ্ধতা তৈরি করছে। বিশ্লেষকদের মতে, অনেক পরিবারে এক বা দুটি ফোন থাকলেও ব্যবহারকারী একাধিক হওয়ায় নিয়মিত ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকে না। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিক্ষার্থী, নারী ও বয়স্ক নাগরিকদের ওপর।

    ইন্টারনেট ব্যবহারে লিঙ্গভিত্তিক বৈষম্যও স্পষ্ট হয়ে উঠেছে জরিপে। পুরুষদের মধ্যে যেখানে ৫১ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন, সেখানে নারীদের ক্ষেত্রে এই হার মাত্র ৪৬ শতাংশের কিছু বেশি। প্রযুক্তিবিদদের মতে, এটি কেবল একটি পরিসংখ্যানগত পার্থক্য নয়—বরং নারীর শিক্ষা, কর্মসংস্থান এবং আর্থিক অন্তর্ভুক্তির পথে একটি কাঠামোগত বাধা।

    গ্রামাঞ্চল ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর অবস্থাও খুব একটা ভিন্ন নয়। মোবাইল ডেটার উচ্চমূল্য, স্মার্টফোনের নাগালের বাইরে থাকা এবং ডিজিটাল সাক্ষরতার অভাব তাদেরকে ইন্টারনেট সুবিধা থেকে দূরে সরিয়ে রাখছে।

    সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর হার ছিল ৩৮ দশমিক ৯ শতাংশ। ২০২৫ সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৯ শতাংশে। তিন বছরে প্রায় ১০ শতাংশ পয়েন্ট অগ্রগতি হলেও বাস্তবতা হলো—এই অগ্রগতি সবার জন্য সমান নয়। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে ঠিকই, কিন্তু সেই অগ্রযাত্রা এখনো বৈষম্যপূর্ণ ও অসম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    খাবারের টেবিলেই ঘুষ, ধরা পড়লেন রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা

    আগস্ট 5, 2026
    বাংলাদেশ

    আজ ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস

    আগস্ট 5, 2026
    বাংলাদেশ

    আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.