Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
    আন্তর্জাতিক

    খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

    এফ. আর. ইমরানUpdated:জানুয়ারি 1, 2026ডিসেম্বর 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে বৈঠক করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি এ সাক্ষাৎকে ‘বড় ব্রেকথ্রু’ হিসেবে উল্লেখ করেছে।

    গতকাল মঙ্গলবার খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। আজ বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে লাখ লাখ মানুষ অংশ নেন। খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে বিভিন্ন দেশের প্রতিনিধি ঢাকায় আসেন। তাঁদের মধ্যেই ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শোক জানাতে তাঁরা খালেদা জিয়ার বাসভবনে গেলে সেখানেই তাঁদের মধ্যে সাক্ষাৎ ও সংক্ষিপ্ত কথোপকথন হয়।

    চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যার ফলে দুই দেশের সম্পর্কে তীব্র উত্তেজনা তৈরি হয়। ওই সংঘর্ষের পর এই প্রথমবারের মতো দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে সরাসরি দেখা হলো। সে কারণেই এ ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

    পাকিস্তানি সাংবাদিক আনাস মল্লিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিকের কাছে হেঁটে যান এবং এরপর তাঁদের মধ্যে কথা হয়।

    গত এপ্রিলে ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ৭ মে ভোরে পাকিস্তানের ভেতরে প্রথম মিসাইল হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তান পাল্টা মিসাইল ও বিমান হামলা শুরু করে। টানা চারদিন উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা চলে। যদিও সংঘর্ষের সময়কাল ছিল সীমিত, তবে এর তীব্রতা ছিল ব্যাপক।

    পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা এখনো কার্যকর রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

    এপ্রিল 22, 2026
    আন্তর্জাতিক

    সরকারের সিদ্ধান্তে অবসরে গেলেন ১৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা

    এপ্রিল 22, 2026
    আন্তর্জাতিক

    ৩৬–৭২ ঘণ্টায় ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সম্ভাবনা: ট্রাম্প

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.