Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নন-ক্যাডারদের দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষার অবসান
    বাংলাদেশ

    নন-ক্যাডারদের দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষার অবসান

    মনিরুজ্জামানজানুয়ারি 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ৩৩ বছরের দীর্ঘ বৈষম্যের অবসান ঘটেছে কাস্টমস ও ভ্যাট বিভাগের নন-ক্যাডার কর্মকর্তাদের জন্য। গতকাল সোমবার (৫ জানুয়ারি) এক আদেশে সহকারী কমিশনার মো. মনিরুজ্জামান চৌধুরীকে উপ-কমিশনার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

    বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ) এই পদোন্নতির জন্য ধন্যবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে। সংগঠনটি সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

    বিবৃতিতে বলা হয়, রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান চালিকাশক্তি হলো রাজস্ব। এনবিআরের মাধ্যমে আদায় করা মোট রাজস্বের প্রায় দুই-তৃতীয়াংশ আসে কাস্টমস ও ভ্যাট বিভাগের মাঠপর্যায়ের পাঁচ হাজারেরও বেশি সহকারী রাজস্ব কর্মকর্তা (ইন্সপেক্টর) ও রাজস্ব কর্মকর্তা (সুপারিনটেনডেন্ট) সরাসরি কর্মকাণ্ডের মাধ্যমে।

    মাঠপর্যায়ের কর্মকর্তারা রাজস্ব আহরণে লক্ষ্য অর্জনের জন্য আইন ও বিধি প্রয়োগে নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে আসছেন। দীর্ঘদিন অতিরিক্ত কর্মঘণ্টা, রেশন, ঝুঁকিভাতা, ইউনিফর্ম, আবাসন, যানবাহন, বদলি নীতিমালা, প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ লজিস্টিক সাপোর্ট ছাড়াই দায়িত্ব পালন করেছেন তারা।

    তবে নন-ক্যাডার কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বুনিয়াদি প্রশিক্ষণ, চাকরি স্থায়ীকরণ, গ্রেডেশন, উচ্চতর গ্রেড, চলতি দায়িত্ব থেকে নিয়মিতকরণ এবং পদোন্নতি সহ প্রায় সব ক্ষেত্রে বৈষম্যের শিকার ছিলেন। যোগ্যতা থাকা সত্ত্বেও সমন্বিত গ্রেডেশন না থাকায় বহু বছর তারা উপ-কমিশনার পদে পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত ছিলেন।

    অবশেষে ৫ জানুয়ারি প্রজ্ঞাপনের মাধ্যমে নন-ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি কার্যকর হয়। বাকাএভ তাদের পক্ষ থেকে অর্থ উপদেষ্টা, অর্থ সচিব, এনবিআর চেয়ারম্যান ও সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ঢাকায় আজও বজ্রবৃষ্টির সম্ভাবনা, আকাশ থাকবে মেঘলা

    জুলাই 18, 2026
    অর্থনীতি

    ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানা গড়তে যাচ্ছে বিএসআরএম

    জুলাই 17, 2026
    অর্থনীতি

    দেশে বাড়ছে ক্রেডিট কার্ডের ব্যবহার, মে মাসে লেনদেন ৪২৮৮ কোটি টাকা

    জুলাই 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.