Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Mon, Jan 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রবাসীদের জন্য ৭ লাখ ২৮ হাজার পোস্টাল ব্যালট বিতরণ
    বাংলাদেশ

    প্রবাসীদের জন্য ৭ লাখ ২৮ হাজার পোস্টাল ব্যালট বিতরণ

    হাসিব উজ জামানJanuary 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য বিশ্বের ১০৪টি দেশে ৭ লাখ ২৮ হাজার ২৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

    প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, নিবন্ধিত বাকি প্রবাসীদের কাছেও দ্রুততম সময়ে ব্যালট পৌঁছে দেওয়া হবে। তবে ব্যালটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের দায়িত্ব। কেউ যদি গোপনীয়তা ভঙ্গ করেন, তাহলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।

    নির্বাচন কমিশনের কর্মকর্তা সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে দুই লাখ ২৩ হাজার ৯৪৩ জন প্রবাসীর কাছে। এছাড়া মালয়েশিয়ায় ৮৩,৮২৭ জন এবং কাতারে ৭৪,০০০ জন প্রবাসীর কাছে ব্যালট পৌঁছেছে।

    পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে (ইন-কান্ট্রি) সাত লাখ ৬১ হাজার ১৪১ জন এবং প্রবাস থেকে সাত লাখ ৭২ হাজার ৫৪২ জন নিবন্ধন করেছেন।

    ইসি সূত্রে আরও জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় ৫০,৭৯০ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়। এর মধ্যে সৌদি আরবে ১৭,০০০, মালয়েশিয়ায় ১১,৭৫০ এবং ওমানে ১০,২০০ জন প্রবাসী ব্যালট পেয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    নিরাপদ ভূমিসেবা নিশ্চিত করতে চালু হলো ‘ভূমি’ অ্যাপ

    January 19, 2026
    আইন আদালত

    শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট

    January 19, 2026
    বাংলাদেশ

    সহিংসতামুক্ত নির্বাচন ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

    January 19, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.